মাঝআকাশে সহ-পাইলটের ছুরি এবং প্রাণঘাতী হামলার মুখে পড়েও সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়ে বিমানে থাকা ১৭৪ জন যাত্রীর জীবন বাঁচিয়ে গোটা দেশের নয়নের মণি ক্যাপ্টেন স্মিত মাচ্ছার (Captain Smit Machchhar)। গুরুতর আহত অবস্থায় নিজের জীবনের কথা না ভেবে বিমানটি নিরাপদে অবতরণ করানোর এই বীরত্বকে এবার কুর্নিশ জানালেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। এর আগে শুক্রবার রাতেই আরেক বলিউড সুপারস্টার সলমন খানও (Salman Khan) পাইলট স্মিতের এই সাহসকে সেলাম জানান।

এক্স-হ্যান্ডেলে (টুইটার) শাহরুখ ও সলমনের বার্তা
শাহরুখ খান তাঁর অফিশিয়াল 'এক্স' হ্যান্ডেলে ক্যাপ্টেন স্মিতের প্রশংসা করে লিখেছেন, ‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার, সবথেকে কঠিন সময়ে আপনি শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন! বিপদের মুখোমুখি দাঁড়িয়ে নিজের জীবন বাজি রেখে যাত্রীদের সুরক্ষা দেওয়া সহজ নয়… তবে আপনি সেটাই করেছেন এবং একজন ক্যাপ্টেনের আসল পরিচয় দিয়েছেন। এটি সাহসিকতা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ। আপনার দ্রুত আরোগ্য কামনা করি, দেশ আপনাকে নিয়ে গর্বিত…’।
এর আগে সলমন খানও টুইটে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘কামাল কর দিয়া পাইলট জি, আমরা সবাই আপনাকে স্যালুট জানাই। আপনার সঙ্গে বিমানে যাত্রা করাটা এক পরম সৌভাগ্যের বিষয় হবে।’ শাহরুখ-সলমান ছাড়াও করণ জোহর, রণবীর সিং, ভিকি কৌশল, আর মাধবন এবং বিজয় দেবরাকোন্ডার মতো তারকারাও ক্যাপ্টেন স্মিতের এই নিঃস্বার্থ বীরত্বের জন্য তাঁকে সেলাম জানিয়েছেন।
ঠিক কী ঘটেছিল মাঝআকাশে?
গত ৩০শে সেপ্টেম্বর ফ্লাইদুবাই (Flydubai)-এর বিওইং ৭৩৭ ম্যাক্স ৮ (FZ1073) বিমানটি দুবাই থেকে তেল আভিভের দিকে যাচ্ছিল। ২৭ জন শিশুসহ মোট ১৭৪ জন যাত্রী ছিলেন সেই বিমানে। সৌদি আরবের আকাশসীমায় থাকা অবস্থায় হঠাৎই ককপিটের ভেতরে কো-পাইলট (সহ-পাইলট) আক্রমণ চালিয়ে ক্যাপ্টেন স্মিতকে ছুরিকাঘাত করে।
{{/usCountry}}গত ৩০শে সেপ্টেম্বর ফ্লাইদুবাই (Flydubai)-এর বিওইং ৭৩৭ ম্যাক্স ৮ (FZ1073) বিমানটি দুবাই থেকে তেল আভিভের দিকে যাচ্ছিল। ২৭ জন শিশুসহ মোট ১৭৪ জন যাত্রী ছিলেন সেই বিমানে। সৌদি আরবের আকাশসীমায় থাকা অবস্থায় হঠাৎই ককপিটের ভেতরে কো-পাইলট (সহ-পাইলট) আক্রমণ চালিয়ে ক্যাপ্টেন স্মিতকে ছুরিকাঘাত করে।
{{/usCountry}}রক্তাত ও আশঙ্কাজনক অবস্থায় থাকা সত্ত্বেও বুদ্ধিমত্তা দেখিয়ে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন স্মিত।
যাত্রীদের সাহায্য ও অবতরন: দরজা খুলতেই বিমানে উপস্থিত যাত্রীরা এবং ক্রু সদস্যরা ভেতরে ঢুকে আততায়ী সহ-পাইলটকে ধরে ফেলেন। বিমানে থাকা অন্য দুই পাইলট বিমানের নিয়ন্ত্রণ নেন এবং তা নিরাপদে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে ল্যান্ড করানো হয়।
প্রধানমন্ত্রীর সাথে কথা
হাসপাতালের বেড থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র সাথে ফোনে কথা বলেছেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। কীভাবে চোট পাওয়া সত্ত্বেও তিনি চরম সাহসিকতা দেখিয়ে বিপদ এড়াতে পেরেছিলেন, তা মোদীজিকে বর্ণনা করেন তিনি।