আজ অর্থাৎ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর দুপুরে চিরকালের জন্য না ফেরার দেশে চলে যান রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭৫ বছর। এই দিন অভিনেত্রীর মায়ের শেষকৃত্যে যোগ দিলেন রানির প্রিয় বন্ধু, শাহরুখ থেকে শুরু করে করণ জোহর প্রত্যেকে।

কারা আসেন আজ?
রানির ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক করণ জোহরের কৃষ্ণা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে আসার ভিডিও সামনে এসেছে। কড়া নিরাপত্তার মধ্যে শাহরুখ খান ও গৌরী খানও একসঙ্গে এসে পৌঁছান। করণ ছাড়াও কৃষ্ণার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দেখা যায় অনিল কাপুরকেও।
রানির ভাই ও চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখোপাধ্যায়ও আসেন শেষ শ্রদ্ধা জানাতে। আলিয়া ভাট ও অপূর্ব মেহতাসহ অন্যান্য বলিউড তারকাদেরও অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে দেখা যায়।
{{/usCountry}}রানির ভাই ও চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখোপাধ্যায়ও আসেন শেষ শ্রদ্ধা জানাতে। আলিয়া ভাট ও অপূর্ব মেহতাসহ অন্যান্য বলিউড তারকাদেরও অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে দেখা যায়।
{{/usCountry}}খবর জানানো হয় যশ রাজ ফিল্মসের তরফ থেকে
প্রযোজনা সংস্থার থেকে যে বিবৃতি জারি করা হয়েছে সেখানে লেখা, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আপনাকে জানাচ্ছি যে রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায় আর দুপুরে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময় আপনাদের সকলের ভালোবাসা প্রার্থনা এবং সমর্থনের জন্য মুখোপাধ্যায় পরিবারের তরফ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই মুহূর্তে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে শোকাহত পরিবার।’
প্রসঙ্গত, কৃষ্ণা মুখোপাধ্যায় একজন প্লেব্যাক গায়িকা ছিলেন, যিনি ১৯৮২ সালের 'তিসরি আঁখ' ছবির 'ইদ কে দিন গলে মিল লে রাজা' গানে কণ্ঠ দেওয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনিই পরবর্তীকালে রানীকে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে আসতে উৎসাহিত করেছিলেন।