'যা আছে তা নিয়ে গর্ব কর', স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ বার্তা শাহরুখের

দেশের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রত্যেক তারকারাই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। স্বাধীনতা দিবসের একেবারে শেষ লগ্নে এসে সোশ্যাল মিডিয়ায় সকলকে শান্তির বার্তা দিলেন শাহরুখ খান।

Published on: Aug 15, 2026, 21:52:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেশের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রত্যেক তারকারাই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। স্বাধীনতা দিবসের একেবারে শেষ লগ্নে এসে সোশ্যাল মিডিয়ায় সকলকে শান্তির বার্তা দিলেন শাহরুখ খান। এই দিন পরিবারের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের ছবি পোস্ট করে সকলকে দেশের জন্য গর্বিত হওয়ার আহ্বান জানালেন তিনি।

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ বার্তা শাহরুখের
স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ বার্তা শাহরুখের

শাহরুখ খান যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে সাদা কুর্তা পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি রয়েছে জাতীয় পতাকার ছবি। এছাড়াও পরিবারের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মুহূর্ত ভাগ করে নিয়েছেন কিং খান। ছবি পোস্ট করে শাহরুখ খান একটি মর্মস্পর্শী বার্তা শেয়ার করেছেন সকলের সঙ্গে।

আরও পড়ুন: রূপঙ্করের হাত ধরে হবে স্বপ্ন পূরণ, বড় সুযোগ এল শোভনের কাছে

ছবি পোস্ট করে শাহরুখ খান লেখেন, ‘সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। ভারতীয় হওয়ার মধ্যে একটি বিশেষত্ব আছে। রং, বৈপরীত্য, চেতনা সর্বোপরি নিজেদের থেকে অনেক বড় কিছুর অংশ হওয়ার অনুভূতি, আমাদের দেশ। আমাদের যা আছে, তার কদর যেন আমরা সর্বদা করতে পারি। আমাদের দেশকে গর্বিত করতে নিজেদের ক্ষুদ্র অবদান রাখতে পারি যেন। একজন ভারতীয় হিসেবে যেন গর্বিত হতে পারি।’

তবে শুধুমাত্র শাহরুখ খান নন, এই দিন ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনও। জাতীয় পতাকা হাতে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘স্বাধীনতার দিন। শুভেচ্ছা জানানোর এক শুভ দিন। বন্দেমাতরম। এই দিন সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অক্ষয় কুমার, করিনা কাপুর খান সহ আরও অনেকেই।’

শাহরুখ খানের ছবি

চলচ্চিত্রের জগতে, শাহরুখ বর্তমানে তাঁর বহু প্রতীক্ষিত অ্যাকশন ছবি ‘কিং’ নিয়ে কাজ করছেন। ছবিটি তাঁর ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমেই তাঁর মেয়ে সুহানা খানের প্রেক্ষাগৃহে অভিষেক হবে। এর আগে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন।

'কিং' ছবিতে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল এবং জয়দীপ আহলাওয়াত-সহ একঝাঁক প্রভাবশালী তারকা অভিনয় করেছেন। ছবিটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং কেপটাউনে শাহরুখ ও দীপিকার শুটিংয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: আবার লালবাজারে অনির্বাণ, নতুন গল্প নিয়ে আসছে ৬ বছরের পুরনো চরিত্র

ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ব্লকবাস্টার 'পাঠান' ছবিতে খানকে পরিচালনা করেছিলেন এবং এর সহ-লেখক হলেন প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা সুজয় ঘোষ। ছবিটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।