জন্মদিনেই অনুরাগীদের বড় উপহার দিয়েছিলেন শাহরুখ খান। প্রকাশ্যে এনেছিলেন তাঁর আগামী ছবি 'কিং'-এর প্রথম গান। আর সেই সঙ্গেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। মুক্তির এখনও সাত সপ্তাহ বাকি, তার আগেই প্রি-রিলিজ ব্যবসায় বড়সড় নজির গড়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে ডিস্ট্রিবিউশন, ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক রাইটস বিক্রি করে ইতিমধ্যেই ৬৬৫ কোটি টাকা আয় করেছে 'কিং'।

কীভাবে ৬৬৫ কোটি টাকা আয় করল 'কিং'?
পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ছবির বিদেশের ডিস্ট্রিবিউশন রাইটস ১৭৫ কোটি টাকায় কিনেছে ফার্স ফিল্মস। অন্যদিকে, ভারতের ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি হয়েছে পেন মারুধরের কাছে ২৫০ কোটি টাকায়। এছাড়াও নেটফ্লিক্স ১৫০ কোটি টাকায় ছবির ওটিটি স্বত্ব কিনেছে বলে খবর। স্যাটেলাইট রাইটস থেকে এসেছে ২৫ কোটি এবং মিউজিক রাইটস বিক্রি হয়েছে ৬৫ কোটি টাকায়। সব মিলিয়ে মুক্তির আগেই ছবির প্রি-রিলিজ ব্যবসার অঙ্ক ৬৬৫ কোটি টাকা।
তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে একটি বিশেষ শর্ত রয়েছে। বক্স অফিসে ছবির পারফরম্যান্সের উপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত অঙ্ক বাড়তে বা কমতে পারে।
ছবি হিট করাতে কত আয় করতে হবে শাহরুখকে?
শুরুতে 'কিং'-এর বাজেট ছিল প্রায় ৩০০ কোটি টাকা। তবে শুটিং চলাকালীন সেই বাজেট বেড়ে প্রায় ৪০০ কোটি টাকায় পৌঁছেছে বলে খবর। এর সঙ্গে প্রচার ও বিপণনের জন্য আরও প্রায় ৫০ কোটি টাকা খরচ করছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট। শাহরুখের পারিশ্রমিকের হিসেব ধরলে ছবির মোট খরচ প্রায় ৫৫০ কোটি টাকা হতে পারে। ফলে ছবিকে লাভজনক জায়গায় নিয়ে যেতে এই অঙ্কের বেশি আয় করতে হবে।
অন্য দিকে, ডিস্ট্রিবিউটরদের লাভের মুখ দেখতে হলে বিশ্বজুড়ে প্রায় ৮০০ কোটি টাকার ব্যবসা করতে হবে ছবিটিকে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। হিসেব অনুযায়ী, দেশের বাজারে প্রায় ৫০০ কোটি টাকা গ্রস এবং বিদেশে প্রায় ৩০০ কোটি টাকা গ্রস আয় করতে হবে 'কিং'-কে।
{{/usCountry}}অন্য দিকে, ডিস্ট্রিবিউটরদের লাভের মুখ দেখতে হলে বিশ্বজুড়ে প্রায় ৮০০ কোটি টাকার ব্যবসা করতে হবে ছবিটিকে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। হিসেব অনুযায়ী, দেশের বাজারে প্রায় ৫০০ কোটি টাকা গ্রস এবং বিদেশে প্রায় ৩০০ কোটি টাকা গ্রস আয় করতে হবে 'কিং'-কে।
{{/usCountry}}বড়দিনে মুক্তি শাহরুখের 'কিং'-এর
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করে নেবেন তাঁর মেয়ে সুহানা খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চন। ২০২৩ সালে 'পাঠান'-এর পর ফের সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ। আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ বড়দিনের আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'অল অ্যাবাউট কিং 24 ডিসেম্বর, 2026 এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এটি একটি বড় ক্রিসমাস রিলিজ হবে। ছবিটি 2023 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'পাঠান' ছবিতে তাদের সহযোগিতার পরে আনন্দের সাথে শাহরুখের পুনর্মিলনকে চিহ্নিত করে। রাজকুমার হিরানির ডাঙ্কি পর্দায় আসার পর এই ছবিটি তিন বছরেরও বেশি সময় ধরে শাহরুখের প্রথম মুক্তি। কিং তার মেয়ে সুহানা খানের সাথে অভিনেতার প্রথম অন-স্ক্রিন সহযোগিতা চিহ্নিত করে। এতে দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চনও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।