...
...
Next Story

রণবীরের ‘রামায়ণ’-এর জন্য পিছিয়ে গেল শাহরুখের 'কিং'! কবে মুক্তি পাবে 'বাদশা'র এই ছবি?

‘কিং’ ছবিটি কবে মুক্তি পাচ্ছে তা এখন শাহরুখ ভক্তদের একমাত্র প্রশ্ন। আর এবার এই মুক্তির তারিখ নিয়েই উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য। 'কিং'-এ শাহরুখ খানকে দেখার জন্য ভক্তদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

Published on: Jan 19, 2026, 16:27:31 IST
Advertisement

গত আড়াই বছর ধরে শাহরুখ খানের ছবি বড় পর্দায় আসেনি। ২০২৩ সালে ‘পাঠান' ও 'জওয়ান'-এর মাধ্যমে বক্স অফিসে বিরাট সাফল্য পেয়েছিলেন নায়ক। তারপর তাঁর ছবি 'ডাংকি'ও এসেছিল। কিন্তু তারপর থেকে ক্যামিও ছাড়া শাহরুখকে আর দেখা যায়নি। তবে শুরু থেকেই শোনা যাচ্ছিল নায়কের 'কিং' আসছে। আর এই ছবির জন্য দর্শকরা যে প্রায় আড়াই বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা বলাই বাহুল্য।

রণবীরের ‘রামায়ণ’-এর জন্য পিছিয়ে গেল শাহরুখের 'কিং'!
রণবীরের ‘রামায়ণ’-এর জন্য পিছিয়ে গেল শাহরুখের 'কিং'!

ছবিটির কাস্ট বর্তমানে চর্চায় রয়েছে। ‘পাঠান’ ও হৃতিক রোশনের 'ওয়ার'-এর পরিচালনাকারী সিদ্ধার্থ আনন্দ শাহরুখ খানের এই ছবিরও পরিচালক। তবে ছবিটি কবে মুক্তি পাচ্ছে তা এখন শাহরুখ ভক্তদের একমাত্র প্রশ্ন। আর এবার এই মুক্তির তারিখ নিয়েই উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য। 'কিং'-এ শাহরুখ খানকে দেখার জন্য ভক্তদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: ঋজুর নামে গুরুত্বর অভিযোগ আনার পর তাঁর সঙ্গেই জুটি বাঁধলেন অলোকানন্দা! ‘লজ্জা থাকা দরকার…’, নায়িকাকে ট্রোল নেটিজেনদের

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে, শাহরুখ খান এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবিটি মুক্তির জন্য বেশ কয়েকটি বিকল্প বিবেচনা করেছিলেন। তাঁরা ছবির মুক্তির জন্য চলতি বছরের ৪ অথবা ২৫ ডিসেম্বর তারিখটি নিয়ে ভাবছিলেন। সব কিছু বিবেচনা করে, শাহরুখ খান এবং সিদ্ধার্থ আনন্দ ২৫ ডিসেম্বর তারিখটি চূড়ান্ত করেন। কারণ ৪ ডিসেম্বর ছবিটি মুক্তি না পাওয়ার বেশ কিছু কারণ রয়েছে।

আরও পড়ুন: 'দেশু ৭' আবহে অনির্বাণের কাজে ফেরা নিয়ে একজোট দেব-রাজ? ‘যদি পা ধরে…’, যা বললেন পরিচালক

শাহরুখ খানের ছবি ‘কিং’ যে একটি বিশেষ ছবি হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই ছবিতে অভিনেতাকে গ্রে সেডের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি, অভিনেতার জন্মদিনে, ‘কিং’ ছবিতে শাহরুখের প্রথম লুক শেয়ার করা হয়েছে। ছবিতে নায়ক ছাড়াও আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রাণী মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ার্সি এবং জয়দীপ আহলাওয়াত-সহ অন্যান্য বিশিষ্ট অভিনেতারা। কিং খানের মেয়ে সুহানা খানও এই ছবির একটি অংশ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe