...
...
Next Story

জন্মদিনের আগেই দেশ ছাড়ছেন শাহরুখ, কোথায় চললেন তিনি?

আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। সিনেমা প্রেমিকদের কাছে এই দিনটা ভীষণ একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিবছর মুম্বইয়ে শাহরুখ খানের বাড়ির সামনে জমায়েত হন অগণিত ভক্ত।

Published on: Oct 28, 2026, 15:02:53 IST
Advertisement

আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। সিনেমা প্রেমিকদের কাছে এই দিনটা ভীষণ একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর মুম্বইয়ে শাহরুখ খানের বাড়ির সামনে জমায়েত হন অগণিত ভক্ত। ঘন্টার পর ঘন্টা ব্যালকনির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন তাঁরা। কখন শাহরুখ খান দেখা দেবেন, কখন সেই চেনা ভঙ্গিতে নিজেকে মেলে ধরবেন সকলের কাছে, এটা দেখার জন্যই অপেক্ষা করে থাকেন সকলে।

জন্মদিনের আগেই দেশ ছাড়ছেন শাহরুখ
জন্মদিনের আগেই দেশ ছাড়ছেন শাহরুখ

কিন্তু এবার আর জন্মদিনে দেখা পাওয়া যাবে না শাহরুখের। খবর পাওয়া মাত্রই মন খারাপ হয়েছে ভক্তদের। এবারের জন্মদিনে আর মুম্বইয়ে থাকবেন না শাহরুখ খান। কোথায় যাচ্ছেন কিং খান? কেনই বা জন্মদিনে নিজের বাড়িতে থাকবেন না তিনি?

আরও পড়ুন: ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তির আগে ঠনঠনিয়া কালীবাড়িতে পায়েল-সব্যসাচী, দিলেন পুজো

জানা গিয়েছে, আগামী ছবি ‘কিং’-এর একটি বিশেষ গানের জন্য তিনি উড়ে যাচ্ছেন লন্ডনে। কিছুদিন আগেই মুম্বইয়ের একটি স্টুডিওয় দীপিকার সঙ্গে সিনেমার একটি গানের শুটিং সেরেছেন তিনি। এবার দ্বিতীয় গানের জন্য উড়ে যাচ্ছেন বিদেশে। কাজের প্রতি শাহরুখ এতটাই ডেডিকেটেড যে নিজের জন্মদিন পর্যন্ত উদযাপন করবেন না তিনি।

তবে এই প্রথমবার নয়, গত দু'বছর ধরেই মন্নতের বারান্দায় শাহরুখকে দেখতে পাওয়া যায় না। মন্নত যেহেতু নতুন ভাবে সংস্করণ হচ্ছে তাই তিনি আপাতত অন্য একটি বাড়িতে ভাড়া রয়েছেন। এই বাড়িতে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধ ছিল তাই শাহরুখের দেখা পাওয়া যায়নি বেশ কিছু সময় ধরে।

আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ভিক্টোরিয়ায়, অতিথির তালিকা প্রকাশ মিঠুনের

সূত্রের খবর অনুযায়ী, ছবি মুক্তি ঠিক আগেই ভক্তদের সঙ্গে একটি মেগা ইভেন্টের আয়োজন করবেন তিনি। সেখানে বসবে, খোলামেলা আড্ডা। গতকাল ছবির প্রথম পোস্টার মুক্তি পেয়েছে, যেখানে আগুনের সামনে ক্ষতবিক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকে দেখা যায় শাহরুখ খানকে।

এই ছবিতে শাহরুখ খান ছাড়া অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, সুহানা খান সহ আরও অনেকে। তাই জন্মদিনে সকলকে নিরাশ করলেও বড়দিনে সকলের জন্য একটি বড় সারপ্রাইজ আনতে চলেছেন অভিনেতা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks