এই মুহূর্তে শাহরুখ খান রয়েছেন একটি বাড়াবাড়িতে কারণ শাহরুখের মন্নত সেজে উঠছে নতুন করে। তবে শুধু মুম্বইয়ে নয়, বিদেশেও বাড়ি রয়েছে শাহরুখের। তবে এত কিছুর মধ্যেও কিছু কিছু লেনদেন এমন হয় যা মনের খুব কাছাকাছি থাকে। তেমনই দিল্লির একটি বাড়ি কিনতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন শাহরুখ।

সম্প্রতি শাহরুখ দক্ষিণ দিল্লির অভিজাত পঞ্চশীল পার্ক এলাকায় একটি আবাসনের দ্বিতীয় এবং তৃতীয় তলা কিনেছেন। প্রায় ৩৭ কোটি টাকার বিনিময়ে হয়েছে এই লেনদেন। কিন্তু কেন হঠাৎ দিল্লিতে এই বাড়ি কিনতে গেলেন শাহরুখ? এর পেছনেও রয়েছে একটি গল্প।
আরও পড়ুন: ‘শেষ কথাটা আর হয়নি’, রাহুলের মৃত্যুর পর কোন উপলব্ধি হয় যিশুর?
১৯৯১ সালে শাহরুখ যখন প্রথম মুম্বইতে এসেছিলেন তখন গৌরীকে নিয়ে এই বাড়িতেই নিজের বিবাহিত জীবন শুরু করেছিলেন অভিনেতা। শাহরুখ এবং দুজনেই দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। পরবর্তীকালে স্বপ্ন পূরণের জন্য তিনি মুম্বই চলে আসেন এবং সেখানে নিজের স্থায়ী ঠিকানা তৈরি করেন।
প্রতিবেদন অনুযায়ী, এই সম্পত্তিটি ১,২০০ বর্গগজ প্লটের ওপর তৈরি করা। প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ টাকা দিতে হয়েছে অভিনেতাকে। এই বাড়ির সঙ্গে শাহরুখের কত স্মৃতি জড়িয়ে আছে, সে কথা আগেও বলেছিলেন অভিনেতা।
আরও পড়ুন: একেবারেই পছন্দ নয় আরবানা, তাও কেন সেখানে ফ্ল্যাট কিনেছিলেন কৌশিক-চূর্ণী?
{{/usCountry}}আরও পড়ুন: একেবারেই পছন্দ নয় আরবানা, তাও কেন সেখানে ফ্ল্যাট কিনেছিলেন কৌশিক-চূর্ণী?
{{/usCountry}}শাহরুখ জানিয়েছিলেন, প্রায় ২০ বছরের পুরনো এই বাড়িটি নিজের আলাদা সংসার গড়ে তোলার জন্য বেছে নিয়েছিলেন শাহরুখ খান। তিনি ভেবেছিলেন, মায়ের বাড়ির কাছাকাছি একটি বাড়ি কিনে সেটিকে নিজের মত সাজিয়ে রাখবেন তিনি। উদ্দেশ্য ছিল, সমস্ত স্মৃতিকে এক ছাদের তলায় নিয়ে আসা।
শাহরুখ আরও বলেছিলেন, এই বাড়িতে যখন তিনি ঢোকেন তখন পুরনো দিনের কথা মনে পড়ে যায়। বাচ্চাদের বেড়ে ওঠার দিনগুলো থেকে শুরু করে তাদের কৈশোর, সবকিছু যেন চোখের সামনে ভেসে ওঠে। সুহানার মেকআপ ব্রাশ, আরিয়ারের ব্যাডমিন্টন র্যাকেট, আব্রাহামের প্রথম জন্মদিনের উপহার, শাহরুখের আঁকা ছবি দেওয়ালে সাজিয়ে রেখেছেন তিনি।