...
...
Next Story

পর্দার বাদশা বাস্তবে বউয়ের ভয়ে কাঁটা! বাড়িতে গৌরীর রাজত্ব নিয়ে মুখ খুললেন শাহরুখ খান

নিজের বাড়িতেই নাকি স্বাধীনতা নেই শাহরুখ খানের! স্ত্রী গৌরী খানের ডিজাইন করা বাড়িতে ওয়াইফাই নিয়ে অভিযোগ করা থেকে বিছানায় বসে খাওয়া, কোনও কিছুই করার অনুমতি নেই তাঁর। দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়ে মজার ছলে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের বাদশা।

Published on: Nov 12, 2026, 19:30:53 IST
Advertisement

নিজের রসবোধ আর মজার কথাবার্তায় বরাবরই দর্শকদের মন জয় করেন শাহরুখ খান। এবার দুবাইয়ে নিজের নতুন আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী গৌরী খানকে নিয়ে এমন কিছু মন্তব্য করলেন, যা শুনে হাসির রোল উঠল দর্শকাসনে। ১১ নভেম্বর দুবাইয়ের মেরিটাইম সিটিতে 'শাহরুখজ বাই ড্যানিউব' নামে একটি বিলাসবহুল আবাসন প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেতা। এই প্রকল্পের পেন্টহাউসগুলি ডিজাইন করেছেন স্বয়ং গৌরী।

শাহরুখ ও গৌরী।
শাহরুখ ও গৌরী।

অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর শাহরুখকে প্রশ্ন করেন, নিজের বাড়িতে এমন কী কাজ রয়েছে, যা করার অনুমতি তিনি পান না? উত্তরে এক মুহূর্তও না ভেবে কিং খান বলেন, নিজের বাড়িতে তিনি কিছুই করতে পারেন না! তাঁর এই জবাবে হেসে ওঠেন উপস্থিত অতিথিরা।

এরপর বিষয়টি আরও খোলসা করে শাহরুখ জানান, বাড়ির অন্দরসজ্জা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে গৌরীর সিদ্ধান্তই শেষ কথা। এমনকী বাড়ির ওয়াইফাই নিয়ে অভিযোগ জানানো কিংবা বিছানায় বসে খাবার খাওয়ারও অনুমতি নেই তাঁর বা সন্তানদের। বাড়ির রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা নিয়েও কোনও মন্তব্য করতে পারেন না তাঁরা। বরং চুপচাপ বসে গৌরীর প্রশংসা করাই তাঁদের কাজ! শাহরুখের কথায়, বাড়িতে ঢুকলে তিনি, আরিয়ান ও সুহানা সবাই বেশ শান্তশিষ্ট হয়ে যান। কিন্তু বাড়ির বাইরে বেরোলেই তাঁরা স্বাধীন। সেখানে তিনজন মিলে দারুণ মজা করেন।

উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবিতে পরবর্তী সময়ে দেখা যাবে শাহরুখকে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় এবং অভয় বর্মা। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই ছবির হাত ধরেই বড়পর্দায় বাবার সঙ্গে অভিষেক হতে চলেছে সুহানার। এর আগে ২০২৩ সালে জোয়া আখতারের নেটফ্লিক্স ছবি 'দ্য আর্চিজ'-এর মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks