গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখতে পাওয়া যায়, অত্যন্ত করুন অবস্থায় রয়েছেন শরদ কাপুর। এই সেই অভিনেতা যিনি শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে জোশ ছবিতে অভিনয় করেছিলেন।
গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখতে পাওয়া যায়, অত্যন্ত করুন অবস্থায় রয়েছেন শরদ কাপুর। এই সেই অভিনেতা যিনি শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ‘জোশ’ ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি একাধিক হিট ছবিতে অভিনয় করে একটা সময়ের জনপ্রিয় বলিউড তারকা হিসেবে নিজেকে প্রমাণিত করেছিলেন।
কপাল খুললো শরদ কাপুরের
কিন্তু খুব সম্প্রতি অভিনেতার যে সঙ্গীন অবস্থা দেখতে পাওয়া গেল তা দেখে উদ্বিগ্ন নেট পাড়ার একাংশ। অনেকে ভেবেছিলেন হয়তো অভিনেতা ভীষণ অসুস্থ কিন্তু পরে জানা যায় তিনি ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন আর তাই পোষ্যদের যত্ন নিতে পারছেন না, ফলে বাড়ির চারটি পোষা কুকুরকে পশু আশ্রয় কেন্দ্রে ছেড়ে আসতে বাধ্য হন তিনি।
সংবাদমাধ্যমের সামনে অভিনেতা জানিয়েছেন, ফুটবল খেলতে তিনি বার্সেলোনা গিয়েছিলেন। সেখানে অন্য খেলোয়াড়ের পায়ের সঙ্গে তার পায়ের সংঘর্ষ হয় এবং তিনি গুরুতর আঘাত পান। পায়ে আঘাত লাগার কারণে তিনি নিজের এবং নিজের পোষ্যদের যত্ন নিতে পারছিলেন না। যেহেতু আগামী দুই মাস তাকে বিছানাতেই শুয়ে থাকতে হবে তাই ডাক্তারের পরামর্শ মত তিনি অবলা প্রাণীগুলিকে কিছুদিনের জন্য পশু সেবা কেন্দ্রে রেখে দিয়ে এলেন। তবে সুস্থ হয়ে গেলেই আবার তাদের ফিরিয়ে আনবেন বলেও জানিয়েছেন তিনি।
এরপরই অভিনেতা জানান, তিনি যে বাড়িটিতে রয়েছেন সেটি আগামী দিনে বিক্রি করে এটি বড় বাংলোয় চলে যাচ্ছেন। সেখানে অনেকগুলি ঘর রয়েছে এবং পর্যাপ্ত জায়গা আছে, তাই তার এবং তার পোষ্যদের কোনও অসুবিধা হবে না। এর মধ্যেই নতুন কাজের খবরও জানান অভিনেতা।
অভিনেতা জানান, খুব তাড়াতাড়ি তিনি হলিউডে ডেভিউ করতে চলেছেন। আগামী জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে শুটিং। তবে হলিউডের অফার পেলেও বলিউডে কাজ পেলে তিনি সেটাও করবেন বলে জানিয়েছেন অভিনেতা। শারীরিকভাবে যতই তিনি অসুস্থ থাকুন না কেন আর্থিকভাবে তিনি কারো কাছে সাহায্য চাননি এবং যে বলিউড তাকে পরিচিতি দিয়েছিল সেই বলিউডকে নিয়ে তিনি কখনোই নিন্দা করবেন না বলে জানান শরদ।