গণেশ চতুর্থীর আবহে মুম্বই জুড়ে উৎসবের মেজাজ। আর সেই উদযাপনে ভক্তদের চমকে দিয়ে লালবাগচা রাজা প্যান্ডেলে হাজির হলেন বলিউড বাদশা শাহরুখ খান। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান এবং নতুন প্রজন্মের অভিনেত্রী-কন্যা সুহানা খান।

সোশ্যাল মিডিয়ায় নিউজ এজেন্সি ANI-এর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, রাজকীয় নিরাপত্তার বলয়ে পরিবারের সকলকে নিয়ে সশরীরে উপস্থিত হয়ে আরতিতে অংশ নিচ্ছেন শাহরুখ। অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়ার পাশাপাশি গৌরী ও সুহানা যাতে ভালোভাবে দর্শন পান, সেদিকেও কড়া নজর ছিল কিং খানের।
অম্বানিদের বাড়িতে শাহরুখ-রণভীরের পুজো আরতি:
লালবাগচা রাজার পাশাপাশি মুকেশ ও নীতা অম্বানির বাসভবন 'অ্যান্টিলিয়া'-র গণেশ পুজোতেও যোগ দিয়েছিলেন শাহরুখ। শোরগোল এড়াতে পাপারাজ্জিদের এড়িয়ে গোপনে পুজোয় প্রবেশ করলেও পরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁদের ছবি। একটি ছবিতে দেখা যায়, নীতা অম্বানির পাশে দাঁড়িয়ে নিষ্ঠাভরে দর্শনে মগ্ন শাহরুখ, আর পাশেই আরতি করছেন রণবীর সিং।
ভালোবেসে হিন্দু ব্রাহ্মণ কন্যে গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ। কোনদিন নিজের ধর্ম চাপিয়ে দেননি বউয়ের উপর। আজও নিজের ধর্মবিশ্বাসে অটুট গৌরী। বছর ছয়েক আগে এক রিয়ালিটি শো-এর মঞ্চে শাহরুখ বলেছিলেন, ‘আমার স্ত্রী হিন্দু। আমি মুসলমান। কিন্তু আমার সন্তানেরা ভারতীয়। ওদের একটাই পরিচয়।’ যদিও জানা যায়, বড় ছেলে আরিয়ান, বাবার ধর্ম মেনে চলেন।
২৪ ডিসেম্বরের ধামাকা 'কিং' এবং বিশেষ আপডেট:
{{/usCountry}}২৪ ডিসেম্বরের ধামাকা 'কিং' এবং বিশেষ আপডেট:
{{/usCountry}}সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের বহুল প্রতীক্ষিত ছবি 'কিং' মুক্তির মুখে। সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, জয়দীপ অহলাওয়াত এবং কন্যা সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
ছবি মুক্তির আগে অনুরাগীরা সোশাল মিডিয়ায় জানতে চান, 'কিং' নিয়ে শাহরুখ সবচেয়ে বেশি রোমাঞ্চ অনুভব করছেন কোন জিনিসটা নিয়ে? জবাবে স্বভাবসিদ্ধ রসিকতায় এসআরকে বলেন, ‘কিং-এর সবকিছু নিয়েই আমি রোমাঞ্চ অনুভব করছি! দর্শকদের বিনোদন দেওয়ার জন্য আমরা প্রচুর পরিশ্রম করেছি। ছবিটার অ্যাকশন, গান, অভিনেতা আর অবশ্যই আমার হেয়ারস্টাইল (চুল)!’
ছবিটির ভিএফএক্স (VFX) প্রক্রিয়া নিয়েও বেশ খাটছেন বলে জানান কিং খান। রেড চিলিজ ভিএফএক্সের টিমের মাথার ওপর বসে গভীর রাত পর্যন্ত কাজ তদারকি করছেন অভিনেতা। অ্যাকশন দৃশ্য শ্যুট করতে গিয়ে শরীরে আঘাত পাওয়ার কথাও স্বীকার করেছেন তারকা। আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই মেগা বাজেট ছবিটি।