বলিউড ইন্ডাস্ট্রি এবং আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ বহু বছরের। আন্ডারওয়ার্ল্ডের ডনদের ভালো নজরে থাকার জন্য বহু কাজ করতে হত তারকা থেকে পরিচালক প্রযোজকদের। এমন অনেক তারকা রয়েছেন যাদের আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি দেওয়া হয়েছে অথবা কোনও কোনও সময় প্রকাশ্যে মেরেও দেওয়া হয়েছে। সলমন খান থেকে রাকেশ রোশন, আন্ডারওয়ার্ল্ডের নজর থেকে বাদ যাননি কেউই।

অনেকেই জানেন না কেরিয়ারের প্রথম দিকে এমন বহু হুমকির সম্মুখীন হতে হয়েছিল শাহরুখ খানকেও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালক সঞ্জয় গুপ্ত তুলে ধরেন সেই কথাই। পরিচালক জানান, হুমকি দেওয়া হলেও শাহরুখ খান কখনও সেই হুমকি সামনে মাথা নত করেননি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন গুলি মেরে দিলেও তিনি তাদের কথা মেনে নেবেন না।
আরও পড়ুন: নিজেই চেয়েছিলেন বাড়ি যেতে, ‘বিগ বস বাংলা’ তাই বিদায় জানাল অনিন্দ্যকে
সঞ্জয়ের কথায়, হুমকি পাওয়ার পর শাহরুখ খান বলেছিলেন, ‘আমি কোনও ছবি করব না, কোনও অনুষ্ঠানেও যাবো না। আমি পাঠান। গুলি করতে হলে গুলি করে দিন। আমি আপনাদের একেবারেই ভয় পাই না। কিন্তু আপনাদের জন্য আমি কাজ করব না কোন অনুষ্ঠানেও যাব না।’
শাহরুখের এই মন্তব্যের ফলে অনেকেই মনে করেছিলেন হয়তো শাহরুখকে তাঁর মন্তব্যের জন্য খেসারত দিতে হবে কিন্তু হয়েছিল একেবারে উল্টো। শাহরুখ খানের এই সোজাসাপ্টা জবাব শুনে আন্ডারওয়ার্ল্ডের তরফ থেকে আর কোনও হুমকি আসেনি। হয়তো তারাও বুঝে গিয়েছিলেন যে এমন একজন মানুষ আছেন, যিনি তাদের ভয় পান না।
{{/usCountry}}শাহরুখের এই মন্তব্যের ফলে অনেকেই মনে করেছিলেন হয়তো শাহরুখকে তাঁর মন্তব্যের জন্য খেসারত দিতে হবে কিন্তু হয়েছিল একেবারে উল্টো। শাহরুখ খানের এই সোজাসাপ্টা জবাব শুনে আন্ডারওয়ার্ল্ডের তরফ থেকে আর কোনও হুমকি আসেনি। হয়তো তারাও বুঝে গিয়েছিলেন যে এমন একজন মানুষ আছেন, যিনি তাদের ভয় পান না।
{{/usCountry}}আরও পড়ুন: 'আমি চাই সায়ক একটু শান্তি পাক', বিগ বসে যাওয়ার জল্পনা উড়িয়ে দিলেন স্যান্ডি
তবে এই ঘটনার পর বহুদিন কড়া নিরাপত্তায় থাকতে হয়েছিল শাহরুখ খানকে। প্রায় ৩ বছর পুলিশি পাহারায় থাকার পর অবশেষে সমস্যার সমাধান হয়। প্রসঙ্গত, যতদূর জানা যায় ১৯৯৭ সালে ‘ডুপ্লিকেট’ ছবির সময় এই ঘটনাটি ঘটেছিল। সেই সময় শাহরুখ খানের জন্য ব্যক্তিগত দেহরক্ষীর ব্যবস্থা করা হয়।
পরবর্তীকালে নাকি আবু সালেম শাহরুখ খানকে ফোন করে অশ্লীল ভাষায় কথা বলেন এবং হুমকি দেন। সেই সময় প্রাথমিকভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়লেও পরে শাহরুখ খান নিজেকেই সামলে তোলেন। শাহরুখখের এই দৃঢ় মানসিকতার জন্যই তিনি কখনও আন্ডারওয়ার্ল্ডের সামনে মাথা নত করেননি।