বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান আর তাঁর অনস্ক্রিন কিংবা অফস্ক্রিন সোয়্যাগ— দুটোই অনুরাগী হৃদয়ে ঝড় তোলার জন্য যথেষ্ট! সম্প্রতি মুম্বইয়ের ঐতিহ্যবাহী লালবাগচা রাজা (Lalbaugcha Raja)-র মণ্ডপে বাপ্পার আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন এসআরকে। কিন্তু সেখানে উপচে পড়া ভিড় আর প্রচণ্ড গরমের মধ্যে শাহরুখের এক অবিশ্বাস্য ও মজার কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে!

ভিড়ের চাপে যখন নাভিশ্বাস ওঠার জোগাড়, তখন ঘামে ভিজে একাকার 'জওয়ান' তারকা। হঠাৎই নিজের পাশে থাকা সুন্দরীর কাঁধ থেকে গোলাপী ওড়না টেনে নিয়ে সোজা নিজের মুখ আর ঘাড়ের ঘাম মুছে ফেললেন শাহরুখ! সেই সময় শাহরুখের পাশেই ছিলেন বউ গৌরী খান ও মেয়ে সুহানা খান। তবে বউয়ের স্কার্ফ নয়, পূজা দাদলানির ওড়নাই টানলেন শাহরুখ। চেনেন এই সুন্দরীকে?
কে এই পূজা দাদলানি? শাহরুখের ছায়াসঙ্গীর কোটি টাকার রোজগার!
শাহরুখের এই কাণ্ড দেখে অনেকেই জানতে উৎসুক হয়ে উঠেছেন তাঁর ছায়াসঙ্গী এই পূজা দাদলানি সম্পর্কে। ২০১২ সাল থেকে দীর্ঘ ১৪ বছর ধরে 'কিং খান'-এর ম্যানেজার হিসেবে কাজ করছেন পূজা। ব্র্যান্ড এনডোর্সমেন্ট, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রজেক্ট থেকে শুরু করে কেকেআর (KKR)— শাহরুখের যাবতীয় কাজের সূচি আর আইনি বিষয় এক হাতে সামলান তিনি। বলি-পাড়ার রিপোর্ট অনুযায়ী, শাহরুখের অত্যন্ত বিশ্বস্ত এই ম্যানেজারের বার্ষিক বেতন প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা, আর তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ কোটি টাকার কাছাকাছি! শুধু পেশাদার সম্পর্ক নয়, খান পরিবারের একবারে কাছের সদস্যের মতো থাকেন পূজা।
পূজা দাদলানির প্রতিক্রিয়া এবং নেটপাড়ার তাণ্ডব:
{{/usCountry}}পূজা দাদলানির প্রতিক্রিয়া এবং নেটপাড়ার তাণ্ডব:
{{/usCountry}}শাহরুখের এই আচমকা কান্ডে বিন্দুমাত্র বিরক্ত না হয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকেন পূজা। তারকা এবং তাঁর ম্যানেজারের এই মিষ্টি ও সহজ রসায়ন দেখে চোখ কপালে উঠেছে অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের!
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট বক্সে লাইক আর কমেন্টের বন্যা ভেসে আসছে: একজন অনুরাগী লিখেছেন, ‘একেবারে পরিবারের সদস্যের মতো সম্পর্ক! কেবল শাহরুখ বলেই এভাবে ম্যানেজারের ওড়না দিয়ে ঘাম মোছা সম্ভব (হাসি)।’ অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘শাহরুখের এই স্বতঃস্ফূর্ততাই তাঁকে সবার চেয়ে আলাদা করে রাখে। কোনো রকমের অহেতুক বায়নাক্কা নেই!’ অনেকে আবার ভ্রূ কুঁচকেছেন বউয়ের সামনে অন্য নারীর ওড়নায় টান দেওয়া নিয়ে।
বাপ্পার দর্শন সেরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মণ্ডপ ছাড়লেও, দর্শনের সময় শাহরুখের এই ক্যান্ডিড মুহূর্তই এখন বি-টাউন আর ইন্টারনেটের হট টপিক!