সোমবার ২রা নভেম্বর, বলিউড বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন। আর নিজের এই বিশেষ দিনেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তকে চমকে দিয়ে রিটার্ন গিফট দিলেন ‘কিং’ খান। প্রকাশ পেল তাঁর বহুল প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা ছবি ‘কিং’ (King)-এর প্রথম গান ‘মিল যায়ে তো’।

দীপিকা পাডুকোনের সাথে শাহরুখের অনবদ্য রসায়ন, এসআরকে-র সুগঠিত চিসেল্ড ফিগার এবং তার ওপর আন্তর্জাতিক পপ তারকা এড শেরান ও ভারতের মেলোডি কিং অরিজিৎ সিং-এর যুগলবন্দি গানটিকে সোশাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল করে তুলেছে।
‘মেঁ কাতিল নেহি, আশিক হুঁ!’— গানে অরিজিৎ ও এড শেরানের ঐতিহাসিক মেলবন্ধন:
গানটির শুরুতেই শাহরুখ খানের সিগনেচার ডায়লগ দিয়ে প্রবেশ— মেঁ কাতিল নেহি, আশিক হুঁ! গানটিতে সুর দিয়েছেন শচীন-জিগার। তবে বিশ্বজুড়ে গানপ্রেমীদের সবচেয়ে বড় চমক উপহার দিয়েছে অরিজিৎ সিং ও এড শিরানের অভূতপূর্ব মিউজিক্যাল কোলাবোরেশন। পপ ও মেলোডির এমন সংমিশ্রণ ভারতীয় চলচ্চিত্রের গানে এক নতুন ইতিহাস তৈরি করল।
পর্দায় শাহরুখ ও দীপিকার রোমান্টিক কেমিস্ট্রি দেখে অনেক অনুরাগীই তাঁদের পুরোনো সিনেমার স্মৃতিতে ফিরে গেছেন। বিশেষত সাগরপারে গেরুয়া স্নানপোশাকে দীপিকাকে থেকে বেশরম রং-এর কথা না মনে পড়লে চলে! এছাড়া ৬১ বছরেও শাহরুখের এমন টোনড ও ফিট শরীর দেখে স্তব্ধ নেটিজেনরা।
নেটপাড়ার প্রতিক্রিয়া ও জন্মদিনের উচ্ছ্বাস:
{{/usCountry}}নেটপাড়ার প্রতিক্রিয়া ও জন্মদিনের উচ্ছ্বাস:
{{/usCountry}}গানটি সামনে আসতেই এক্স (টুইটার) ও ইনস্টাগ্রামে কমেন্টের বন্যা বয়ে গেছে।
এক অনুরাগী লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না! এসআরকে x অরিজিৎ সিং x এড শেরান!! কী মারাত্মক কম্বিনেশন!’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘কিং খানের জন্মদিনে আমাদের জন্য এর চেয়ে বড় উপহার আর কী-ই বা হতে পারে!’
‘কিং’ ছবি ও মুক্তির তারিখ:
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত মেগা বাজেট ছবি ‘কিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ২৪ ডিসেম্বর। শাহরুখ খান ও দীপিকা পাডুকোন ছাড়াও এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকায় অভিনয় করছেন অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়। তবে এই ছবির সবচেয়ে বড় চমক শাহরুখ-কন্যা সুহানা খান। এই ছবিতে একসঙ্গে প্রথমবার দেখা যাবে বাবা-মেয়েকে। জোয়া আখতারের দ্য় আর্চিসের হাত ধরে অভিনয়ের দুনিয়ায় পা দিলেও কিং-ই সুহানার বিগ স্ক্রিন ডেবিউ।
জন্মদিনের এই বিশেষ ধামাকার পর বড় পর্দায় ‘কিং’ অবতারে শাহরুখকে দেখার উন্মাদনা এখন তুঙ্গে পৌঁছে গেছে।