বিমানবন্দরের চেক-ইন কাউন্টার। সাধারণ যাত্রীদের লম্বা লাইন। সেখানেই নীল জিন্স আর টি-শার্টে পিঠে ব্যাগ নিয়ে আর পাঁচজনের মতোই লাইনে দাঁড়িয়েছিলেন শাহিদ কাপুর। কোনো বিশেষ সুবিধা বা প্রোটোকল নয়, বরং নিজের মেজাজেই অপেক্ষা করছিলেন তিনি। তবে তাঁর সামনে থাকা এক প্রবীণ ব্যক্তি অভিনেতাকে দেখতে পেয়েই পরিস্থিতি বদলে দেন।

কী ঘটেছিল সেখানে?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শাহিদের আগে দাঁড়িয়ে থাকা এক প্রবীণ ব্যক্তি তাঁকে বারবার অনুরোধ করছেন আগে চলে যাওয়ার জন্য। ওই বৃদ্ধকে বলতে শোনা যায়, ‘স্যার, আপনি আগে যান, নাহলে আপনাকে ঘিরে এখানে ভিড় জমে যাবে।’ শাহিদ প্রথমে কিছুটা ইতস্তত করে সবিনয়ে মানা করলেও, ওই ব্যক্তি নাছোড়বান্দা। শেষমেশ শাহিদ হাসি মুখে তাঁকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি নিশ্চিত?’ সম্মতি পেতেই ওই প্রবীণকে ধন্যবাদ জানিয়ে লাইনের আগে এগিয়ে যান অভিনেতা।
নেটপাড়ার প্রশংসা:
এই ছোট কিন্তু গভীর অর্থবহ সৌজন্যের ভিডিও প্রকাশ্যে আসতেই শাহিদের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘স্টারডম থাকলেও শাহিদের সৌজন্যবোধ শেখার মতো।’ আবার কারোর মতে, ‘ওই প্রবীণ ব্যক্তির সচেতনতা যেমন প্রশংসনীয়, শাহিদের বিনয়ও তেমনই মন ছুঁয়ে যায়।’ এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘শাহিদ প্রমাণ করলেন তিনি সত্যিই একজন জেন্টলম্যান।’
পর্দায় ব্যস্ততা:
{{/usCountry}}পর্দায় ব্যস্ততা:
{{/usCountry}}পর্দার ‘কবীর সিং’ বর্তমানে তাঁর কেরিয়ারের দারুণ এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সম্প্রতি বিশাল ভরদ্বাজের গ্যাংস্টার ড্রামা ‘ও রোমিও’ (O’ Romeo)-তে তৃপ্তি দিমরি ও নানা পাটেকরের সঙ্গে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ছবিটি বিশ্বজুড়ে ১১০ কোটি টাকার ব্যবসাও করেছে।
আসছে নতুন ছবি ও সিরিজ:
শাহিদ ভক্তদের জন্য সুখবর আরও আছে। আগামী ১৯শে জুন মুক্তি পেতে চলেছে হোমি আদাজানিয়ার রোম্যান্টিক ড্রামা ‘ককটেল ২’ (Cocktail 2), যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে কৃতি শ্যানন এবং রশ্মিকা মন্দানাকে। ছবির গান ‘জব তলক’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। এ ছাড়াও রাজ এবং ডিকে-র বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ফরজি’ (Farzi)-র সিজন ২-তেও খুব শীঘ্রই ফিরছেন শাহিদ।