...
...
Next Story

২য় দিনে নজরকাড়া আয় করল না শাহিদের 'ও রোমিও'! 'বর্ডার ২' ও ‘মরদানি ৩’ ঘরে কত টাকা তুলল?

শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি অভিনীত 'ও রোমিও'-এর মুক্তি পেয়েছে।১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ছবি 'ও রোমিও' ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মাত্র ১.৫ কোটি টাকা বেশি আয় করেছে। এই সংগ্রহ এক বা দুই কোটি টাকা বাড়তে পারে। কিন্তু এই আয় খুব একটা চোখে পরার মতো হয়নি।

Published on: Feb 15, 2026, 10:45:30 IST
Advertisement

শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি অভিনীত 'ও রোমিও'-এর মুক্তি পেয়েছে। প্রেম দিবসের আবহে মুক্তিপ্রাপ্ত এই ছবিটির আয় নিয়ে নির্মাতারা অনেক আশাবাদী ছিলেন। ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ছবি 'ও রোমিও' ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মাত্র ১.৫ কোটি টাকা বেশি আয় করেছে। এই সংগ্রহ এক বা দুই কোটি টাকা বাড়তে পারে। কিন্তু এই আয় খুব একটা চোখে পরার মতো হয়নি।

২য় দিনে নজরকাড়া আয় করল না শাহিদের 'ও রোমিও'! 'বর্ডার ২' ও ‘মরদানি ৩’-এর আয় কত?
২য় দিনে নজরকাড়া আয় করল না শাহিদের 'ও রোমিও'! 'বর্ডার ২' ও ‘মরদানি ৩’-এর আয় কত?

আরও পড়ুন: রাজপাল যাদব কি মুক্তি পেয়েছেন জেল থেকে? সলমনকে ধন্যবাদ জানানোর ভাইরাল ভিডিয়ো আদৌও কি সত্যি?

স্যাকনিল্ক অনুসারে, শাহিদ কাপুরের ছবিটি ৮.৫ কোটি টাকা আয় করে প্রথম ওপেনিং করে। ট্রেড বিশ্লেষকরা মনে করেছিলেন যে ছবিটি প্রথম ওপেনিং সপ্তাহান্তে ভালো আয় করতে পারে। তবে, দ্বিতীয় দিনের কালেকশন খুব একটা নজর কাড়তে পারেনি। দ্বিতীয় দিন, শনিবার, ও রোমিও ১০.২ কোটি টাকা আয় করেছে।

অন্যদিকে, স্যাকনিকের প্রতিবেদন অনুসারে, 'বর্ডার ২' এদিন আয় করেছে ১.৯০ লক্ষ। স্যাকনিকের প্রতিবেদন অনুসারে, 'মরদানি ৩' এদিন আয় করেছে ৪৩.১৫ লক্ষ টাকা।

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ এবং সানি দেওলের ‘বর্ডার ২’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছিল তাদের প্রথম সপ্তাহান্তে। তবে, শাহিদ কাপুরের ছবির প্রথম দুই দিনের আয় তেমন প্রভাব ফেলেনি। এখন দেখার রবিবার এই ছবিটি নজরকাড়া আয় করতে পারে নাকি। তবে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ এই আয়ের উপর প্রভাব ফেলতে পারে।

বিশাল ভরদ্বাজ পরিচালিত 'ও রোমিও' ছবিটির বাজেট ১৩০ কোটি টাকা। এই জুটি এর আগে 'হায়দার', 'কামিনে' এবং 'রেঙ্গুন' ছবিতে একসঙ্গে কাজ করেছেন। বিশাল ভরদ্বাজের এই ছবিগুলি বাণিজ্যিক ভাবে সফল না হলেও, তার ছবিগুলি সব সময়ই কিছু মনে রাখার মতো চরিত্র দিয়েছে। সমালোচক এবং দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে 'ও রোমিও'। শহীদ কাপুর এবং তৃপ্তি দিমরি ছাড়াও, ছবিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি এবং ফরিদা জালাল।

এই ছবিটি শহীদ কাপুরের কেরিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। 'কবির সিং'-এর পর থেকে তার ছবিগুলি বিশেষভাবে ভালো ব্যবসা করতে পারেনি। তাই, ‘ও রোমিও’-এর সাফল্যের জন্য প্রত্যাশা অনেক বেশি। শাহিদের আসন্ন কাজগুলির বিষয়ে বলতে গেলে, অভিনেতা ওয়েব সিরিজ 'ফারজি'-এর দ্বিতীয় সিজন নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন। তাঁকে কৃতি শ্যানন এবং রশ্মিকা মান্দান্নার সঙ্গে 'ককটেল'-এও দেখা যাবে। তার তালিকায় একটি সায়েন্স ফিকশন ছবিও রয়েছে, যা শীঘ্রই ঘোষণা করা হতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks