...
...
Next Story

এবার স্বামীর মৃত্যুর রহস্য ভেদ করবে নন্দিতা, আসছে ‘শাখা প্রশাখা ২’

হইচই শুধুমাত্র সিরিজ বা সিনেমা দর্শকদের উপহার দেয় তা নয়, হইচই টিভি নিয়ে এসেছে এমন একটি সুযোগ যার হাত ধরে আপনি প্রতি সপ্তাহে সিরিজের কিছু এপিসোড দেখতে পাবেন। অনেকটা ধারাবাহিকের মতো। হইচই টিভির এই নতুন নিবেদনের প্রথম সিরিজ ছিল শাখা প্রশাখা।

Published on: Aug 31, 2026, 20:30:23 IST
Advertisement

হইচই শুধুমাত্র সিরিজ বা সিনেমা দর্শকদের উপহার দেয় তা নয়, হইচই টিভি নিয়ে এসেছে এমন একটি সুযোগ যার হাত ধরে আপনি প্রতি সপ্তাহে সিরিজের কিছু এপিসোড দেখতে পাবেন। অনেকটা ধারাবাহিকের মতো। হইচই টিভির এই নতুন নিবেদনের প্রথম সিরিজ ছিল ‘শাখা প্রশাখা’।

আসছে ‘শাখা প্রশাখা ২’
আসছে ‘শাখা প্রশাখা ২’

‘শাখা প্রশাখা’ সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। অভিনয় করেছিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, শুভ্রজিৎ দত্ত, দেবলীনা দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, মল্লিকা মজুমদার, ইন্দ্রনীল মল্লিক, তানিয়া কর, শাশ্বতী গুহ ঠাকুরতা এবং শিশু শিল্পী অনুমেগা কাহালি।

আরও পড়ুন: মধ্যরাতে ফেসবুক লাইভে রণজয়,কোন ভয়ের কথা বললেন অভিনেতা?

এই সিরিজে নন্দিতার জীবন দেখানো হয়েছে যে ভীষণ সুখী গৃহিনী ছিল। কিন্তু নন্দিতার জীবন পুরোপুরি পাল্টে যায় যখন তার স্বামীর মৃত্যুর খবর সে জানতে পারে। কেন হঠাৎ করে নন্দিতার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, সেই রহস্য ভেদ করতে গিয়ে আরও একটি বড় সমস্যায় পড়ে যায় নন্দিতা।

আরও পড়ুন: মহানায়কের শতজন্মবর্ষে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, স্মরণ করলেন সত্যজিৎ রায়কেও

এরপরের সিজনে কি দেখানো হবে তার অল্প ঝলক আগে থেকেই দেখানো হয়েছিল। নন্দিতার শাশুড়ি মা যাকে ভালবাসতেন তিনি বিশাল বিত্তশালী একজন মানুষ। কিন্তু কিভাবে সেই ব্যক্তির সন্ধান পাবে নন্দিতা? এছাড়াও তার স্বামীর মৃত্যুর পেছনে কে বা কারা দাঁড়িয়ে আছে, সেটাই বা কি করেছে জানতে পারবে?

এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসতে চলেছে 'শাখা প্রশাখা ২'। আগামী ৯ সেপ্টেম্বর থেকে প্রতি বুধবার হইচই টিভিতে সম্প্রচারিত হবে এই সিরিজ। মেয়েকে নিয়ে নন্দিতার বাঁচার এই লড়াই দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর কিছুদিন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks