...
...
Next Story

‘রোকুজ্জোর মতো নারী ওর পাশে আছে বলেই…’, মেসিকে নিয়ে বিরাট দাবি শাকিরার! সমর্থন ফুটবলার-পত্নীর

লিওনেল মেসির মতোই শাকিরাও বিশ্বকাপের সমার্থক নাম, তার অফিসিয়াল সংগীতের কারণে। এবার মেসি-বন্দনায় মাতলেন কলম্বিয়ান পপস্টার। প্রশংসা মেসি পত্নীর।

Published on: Jul 17, 2026, 09:00:32 IST
Advertisement

২০২৬ ফিফা বিশ্বকাপ (2026 FIFA World Cup)-এর হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট পাকা করেছে আর্জেন্টিনা। আর এই ব্লকবাস্টার জয়ের পরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামা অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)-র বন্দনা। এবার সেই তালিকায় যোগ দিলেন পপ সম্রাজ্ঞী তথা বিশ্বকাপের চেনা কণ্ঠ শাকিরা (Shakira)।

‘রোকুজ্জোর মতো নারী ওর পাশে আছে বলেই…’, মেসিকে নিয়ে বিরাট দাবি শাকিরার! সমর্থন ফুটবলার-পত্নীর (X)
‘রোকুজ্জোর মতো নারী ওর পাশে আছে বলেই…’, মেসিকে নিয়ে বিরাট দাবি শাকিরার! সমর্থন ফুটবলার-পত্নীর (X)

সোশ্যাল মিডিয়ায় মেসির ফুটবল জাদুকে কুর্নিশ জানিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন শাকিরা, যা পরবর্তীতে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো (Antonela Roccuzzo) নিজের প্রোফাইলে রি-শেয়ার করে শাকিরার সম্মতি ও ভালোবাসা জানিয়েছেন।

সেমিফাইনালে মেসির জাদু ও গোল্ডেন বুটের দৌড়

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার ত্রাতা হয়ে ওঠেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। তাঁর জাদুকরী দুটি অ্যাসিস্টে গোল করেন এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজ। এই জয়ে অবদান রাখার পর টুর্নামেন্টে মেসির মোট অবদান দাঁড়িয়েছে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্টে। ১২টি গোল ইনভলভমেন্ট নিয়ে বর্তমানে চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে সবার শীর্ষে রয়েছেন এলএম১০।

‘মেসিকে শক্তি জোগায় আন্তোনেলা’— শাকিরার বিস্ফোরক পোস্ট

বিশ্বকাপের থিম সং-এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শাকিরা (যিনি ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেমও তৈরি করেছেন) ইনস্টাগ্রামে মেসির প্রশংসা করে লেখেন, ‘লিও মেসি যা করছে তা ধারণার অতীত, অসাধারণ! এটা এমন একজন মানুষের মূল্যবোধকে দেখায় যিনি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ও সুশৃঙ্খল, যিনি সময় এবং সমস্ত প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। উনি প্রমাণ করেছেন যে একজন মানুষকে তাঁর বয়স বা অন্য লোকে কী বলল তা দিয়ে বিচার করা যায় না।’

Shakira's Instagram story.

উল্লেখ্য, ২০১০ সালের ব্লকবাস্টার থিম সং ‘ওয়াকা ওয়াকা’ (Waka Waka)-র পর থেকেই শাকিরা বিশ্বকাপের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। ২০২৬ সালে আমেরিকা, কানাডা ও মেক্সিকো জুড়ে চলা এই বিশ্বকাপের জন্য নাইজেরিয়ান তারকা বার্না বয়ের (Burna Boy) সাথে যৌথভাবে অফিশিয়াল অ্যান্থেম ‘দাই দাই’ (Dai Dai) তৈরি করেছেন তিনি। এছাড়া চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের হাফ-টাইম শো-তেও (Half-time Show) পারফর্ম করার কথা রয়েছে তাঁর। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে তাঁর ‘লা লা লা’ (La La La) গানটিও বিপুল জনপ্রিয় হয়েছিল।

শাকিরার সঙ্গে মেসির বন্ধুত্বের সম্পর্ক বহু পুরোনো। মেসির বার্সালোনার সতীর্থ জেরার্ড পিকের প্রাক্তন স্ত্রী শাকিরা। একসঙ্গে বহু সময় কাটিয়েছে দুই পরিবার। পিকের সঙ্গে ২০২২ সালে বিয়ে ভাঙে শাকিরার। তবে প্রাক্তন স্বামীর বন্ধুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অটুট।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe