সম্প্রতি এক সাক্ষাৎকারে নাতিকে নিয়ে কথা বলেন ভিকি কৌশলের বাবা বলিউডের খ্যাতনামা স্টান্ট ডিরেক্টর শ্যাম কৌশল। তিনি জানান যে, নাতি ভিহানের আগমনের পর তাঁর জীবন অনেকটাই বদলে গিয়েছে। কাজের ব্যস্ততার কারণে সবসময় কাছে থাকতে না পারলেও সুযোগ পেলেই তিনি ভিডিয়ো কলে নাতির সঙ্গে কথা বলেন।

ভিকির বাবার কথায়, ‘ও আমার জীবনটাই বদলে দিয়েছে। যখন কাজের মধ্যে থাকি, তখন ওকে জড়িয়ে ধরতে পারি না। তাই ভিডিও কলে কথা বলি। ও খুবই ভালো একটা বাচ্চা। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ।’
কার মতো দেখতে ভিহান?
নাতি ভিহান দেখতে কার মতো— এই প্রশ্নের উত্তরে শ্যাম কৌশল বলেন, ‘আমার মনে হয় ও অনেকটাই ভিকির মতো দেখতে।’
পরিবারের প্রসঙ্গে তিনি আরও জানান, নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন। তাঁর মতে, জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হল ভালো পরিবার পাওয়া। তিনি বলেন, ‘অনেক বাবা-মা ভাগ্যক্রমে ভালো সন্তান পান। আমিও তাঁদেরই একজন। আমার দুই ছেলে অসাধারণ, আর আমার পুত্রবধূও খুব ভালো। এর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’
এখনই কাজ ছাড়তে রাজি নন শ্যাম কৌশল
সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবন নিয়েও কথা বলেন শ্যাম কৌশল। তিনি জানান, পরিবারের সদস্যরা তাঁকে কাজ কমানোর পরামর্শ দিলেও তিনি এখনও কাজ চালিয়ে যেতে চান।
তাঁর কথায়, ‘বাড়ির সবাই বলে আমি যেন কাজ বন্ধ করে দিই। কিন্তু আমি যদি কাজ না করি, তাহলে কী করব? আমি নয় বছর বয়স থেকে কাজ করছি। সকালে চা আর নাস্তা করার পর সারাদিন কীভাবে কাটাব?’
{{/usCountry}}তাঁর কথায়, ‘বাড়ির সবাই বলে আমি যেন কাজ বন্ধ করে দিই। কিন্তু আমি যদি কাজ না করি, তাহলে কী করব? আমি নয় বছর বয়স থেকে কাজ করছি। সকালে চা আর নাস্তা করার পর সারাদিন কীভাবে কাটাব?’
{{/usCountry}}‘আগে আমি অনিশ্চয়তা নিয়ে কাজ করতাম। সংসার চালাতে হতো, সন্তানদের বড় করতে হতো। এখন আমি নিরাপদ অবস্থায় আছি। অর্থ নিয়ে কোনও চিন্তা নেই। ভালো মানুষের সঙ্গে কাজ করছি এবং আগের চেয়ে অনেক বেশি উপভোগ করছি।’, আরও বলেন তিনি।
ছেলে জন্মের পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ভিকি
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ নভেম্বর জন্ম হয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ছেলে ভিহানের। ছেলের জন্মের পর ভিকি প্রায় ছয় সপ্তাহের জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন। মা হওয়ার পর ক্যাটরিনাও নতুন কোনো কাজ হাতে নেয়নি।
এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছিলেন, সেই বিরতির পর প্রথমবার কাজে ফিরতে গিয়ে তাঁর মন খারাপ হয়ে গিয়েছিল। বাড়ি ছেড়ে বের হওয়া কঠিন মনে হচ্ছিল। তখনই তিনি উপলব্ধি করেন, কেন বাবা-মায়েরা প্রায়ই বলেন যে সন্তানরা খুব দ্রুত বড় হয়ে যায়। নতুন বাবা হিসেবে প্রতিদিনই তাঁর মনে নানা ধরনের আবেগ কাজ করে বলেও জানিয়েছিলেন অভিনেতা।