...
...
Next Story

নন্দিনীর ক্ষমা প্রার্থনা গ্রহণ করল না সৃজলার টিম, নিন্দায় মুখর হলেন শনও

গতকাল বিগ বসের ঘরে যে ঘটনা ঘটেছে তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না কেউ। ক্যাপ্টেন হওয়ার দৌড়ে যে প্রতিযোগীরা ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সৃজলা। কিন্তু এই প্রতিযোগিতা চলাকালীন আচমকা সৃজলাকে ঘোড়া থেকে নামিয়ে দেয় নন্দিনী আর তার ফলে মাথায় আঘাত পায় অভিনেত্রী।

Published on: Sep 23, 2026, 15:31:00 IST
Advertisement

গতকাল বিগ বসের ঘরে যে ঘটনা ঘটেছে তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না কেউ। ক্যাপ্টেন হওয়ার দৌড়ে যে প্রতিযোগীরা ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সৃজলা। কিন্তু এই প্রতিযোগিতা চলাকালীন আচমকা সৃজলাকে ঘোড়া থেকে নামিয়ে দেয় নন্দিনী আর তার ফলে মাথায় আঘাত পায় অভিনেত্রী।

নন্দিনীর ক্ষমা প্রার্থনা গ্রহণ করল না সৃজলার টিম
নন্দিনীর ক্ষমা প্রার্থনা গ্রহণ করল না সৃজলার টিম

এই ঘটনা দেখে সোশ্যাল মিডিয়া জুড়ে নন্দিনীর বিরুদ্ধে সরব হয়েছেন সকলে। ইন্ডাস্ট্রির মানুষ থেকে শুরু করে সাধারণ জনতা সকলেই নন্দিনীর এই বীভৎস রূপ দেখে বিরক্ত প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় যখন নন্দিনীকে বয়কট করার দাবি উঠে তখন নন্দিনীর প্রচার সচিবরা এই গোটা ঘটনাকে অনিচ্ছাকৃত এবং দুর্ভাগ্যজনক ঘটনা বলে একটি পোস্ট করেন। শুধু তাই নয়, সৃজলার থেকে ক্ষমাও চেয়ে নেওয়া হয়।

নিন্দায় মুখর হলেন শনও

নন্দিনীর নিন্দায় মুখর হতে দেখা যায় শন বন্দ্যোপাধ্যায়কে। বিগ বস বাংলায় অভিনেতার প্রতিযোগী হিসেবে যাওয়ার কথা ছিল কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কিছুদিন আগেই পায়ে চোট পান তিনি। তবে অন্যান্য দর্শকদের মতো তিনিও বিগ বস বাংলার নিয়মিত দর্শক। গতকালের এই ঘটনা দেখে তাই বিরক্ত অভিনেতাও।

নন্দিনীর নাম না উল্লেখ করে তিনি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট করে লেখেন, ‘ভীষণ বিরক্তিকর। লজ্জাজনক। এটা একেবারেই হওয়া উচিত ছিল না। এর বিচার অবশ্যই হবে।’ নন্দিনীর নাম উল্লেখ না করলেও অভিনেতাদের কার উদ্দেশ্যে এই কথা লিখলেন তার বোঝার অপেক্ষায় রাখে না।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks