Shankar Chakraborty: স্ত্রী সোনালীর মৃত্যুর পর থেকে একাই থাকেন শঙ্কর চক্রবর্তী। মাঝেমধ্যেই একাকী জীবন নিয়ে আক্ষেপ করতে দেখা যায় অভিনেতাকে। অভিনেতার কথা শুনে বেশ বোঝাই যায়, সোনালীকে ছাড়া তাঁর জীবন কতটা নিঃসঙ্গ। যদিও একমাত্র কন্যার সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো কিন্তু মেয়ে দূরে থাকার কারণে একাই সময় কাটাতে হয় শঙ্কর চক্রবর্তীকে।

শঙ্কর চক্রবর্তীর একমাত্র কন্যা থাকেন মুম্বইতে। ভালো নাম সংজ্ঞা, ডাকনাম সাজি। অভিনেত্রী না হলেও তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং কনটেন্ট রাইটার হিসেবে কাজ করেন। মেয়ের বিয়ে নিয়ে এত বছর বেশ চিন্তায় ছিলেন অভিনেতা, তবে অবশেষে মেয়ের রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে নিশ্চিন্ত হয়েছেন শঙ্কর চক্রবর্তী।
আরও পড়ুন: 'আমরা তো শুধু অভিনয় দেখব...', রাজকুমারের সঙ্গে মিল প্রসঙ্গে যা বললেন সৌরভ
অভিনেতার বক্তব্য অনুযায়ী, মেয়ে এবং হবু জামাই দুজনেই মুম্বইতে কর্মরত। কিন্তু দুজনে যেহেতু অবিবাহিত ছিলেন তাই আলাদা আলাদা ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে অবিবাহিতদের ফ্ল্যাট পেতেও সমস্যা হয় মায়ানগরীতে। তাই অবশেষে এবার চার হাত এক করে দিয়ে বাবা হওয়ার দায়িত্ব পালন করলেন শঙ্কর চক্রবর্তী।
কী করেন শঙ্কর চক্রবর্তীর জামাই?
অভিনেতার জামাইয়ের নাম রাহুল। তিনি কলকাতার লেক গার্ডেন্স এলাকার ছেলে। পেশায় তিনি মিউজিশিয়ান। বেস গিটার বাজান তিনি। রাহুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শ্রেয়া ঘোষালের সঙ্গেও! শ্রেয়ার টিমেই থাকেন তিনি। শ্রেয়া যখনই ওয়ার্ল্ড ট্যুর করেন, তখনই রাহুল হন সঙ্গী। এছাড়াও বলিউডে একাধিক সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন রাহুল।
আরও পড়ুন: 'আমরা তো শুধু অভিনয় দেখব...', রাজকুমারের সঙ্গে মিল প্রসঙ্গে যা বললেন সৌরভ
{{/usCountry}}আরও পড়ুন: 'আমরা তো শুধু অভিনয় দেখব...', রাজকুমারের সঙ্গে মিল প্রসঙ্গে যা বললেন সৌরভ
{{/usCountry}}কাজের সূত্রে নয় বরং কলেজে পড়ার সময় একে অপরকে ডেট করেন রাহুল এবং সংজ্ঞা। দুজনেই সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন, সেখান থেকেই তৈরি হয় বন্ধুত্ব। এরপর বেশ কিছু বছর একে অপরকে ডেট করার পর এবার অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।
প্রসঙ্গত, থিয়েটার করতে করতে সোনালীর সঙ্গে আলাপ হয়েছিল শঙ্করের। এরপর বন্ধুত্ব তারপর প্রেম। ধনী পরিবারের মেয়ে হলেও শঙ্করকে ভালোবেসে বাড়ি ছেড়েছিলেন সোনালী। সকলের অমতে বিয়ে করেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর ২০২২-এ মৃত্যু হয় সোনালীর। তখন থেকেই একাকী জীবন কাটাচ্ছেন শঙ্কর চক্রবর্তী।