...
...
Next Story

Rachana-Shankar: ‘মাথা-ফাতা গেছে পুরো, আসলে ওর অনেক পয়সা…’! রচনাকে তীব্র কটাক্ষ শংকর চক্রবর্তীর

রাজনৈতিক পালাবদল, দিদি নম্বর ১ থেকে সরিয়ে দেওয়া-- তারপর থেকেই ক্রমাগত আলটপকা মন্তব্যের কারণে নেটপাড়ায় হাসির খোরাকে পরিণত হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে তীব্র কটাক্ষ শংকর চক্রবর্তীর।

Published on: Jul 03, 2026 12:30 PM IST
Advertisement

রচনা বন্দ্যোপাধ্যয় আর ট্রোল, বর্তমানেহয়ে দাঁড়িয়েছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। ক্রমাগত কটাক্ষের মুখে পড়ছেন প্রাক্তন দিদি নম্বর ১ সঞ্চালিকা। তারকা থেকে সাধারণ মানুষ, সকলেরই আক্রমণের মুখে। এবার রচনাকে নিয়ে মুখ খুললেন অভিনেতা শংকর চক্রবর্তী।

রচনাকে তীব্র কটাক্ষ শঙ্কর চক্রবর্তীর।
রচনাকে তীব্র কটাক্ষ শঙ্কর চক্রবর্তীর।

বাংলা সিনেমা নেভার মাইন্ডের প্রিমিয়ারে সংবাদমাধ্যমের তরফে রচনাকে নিয়ে প্রশ্ন রাখা হয় শংকর চক্রবর্তীর কাছে। আর তাতে অভিনেতার কাছ থেকে জবাব আসে, ‘আমার অত পয়সা নেই ওখানে থাকার মতো। কী বলব। ওর যোগ্যতা আছে থাকছে। ওর প্রচুর পয়সা।’। আর এই ‘ওখানে’ বলতে শংকরের ইঙ্গিত আরবানার দিকে। কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে রচনাকে বলতে শোনা গিয়েছে, ‘আরবানায় থাকতে যোগ্যতা লাগে’।

এখানেই শেষ নয়, রচনার ‘আমিই একমাত্র বাঙালি নায়িকা যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি’ মন্তব্যেরও সমালোচনা করলেন শংকর। বললেন, ‘একটা জিনিস ভুলভাল করে ফেলেছে, সেটা হল উনি নাকি প্রথম বাহালি মহিলা যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। তাহলে শর্মিলা ঠাকুর কে? জয়া বচ্চন অর্থাৎ জয়া ভাঁদুড়ি কে? মৌসুমী চট্টোপাধ্য়ায় কে? লিলি চক্রবর্তী কে? আসলে মাথা-ফাতা পুরো গেছে।’

শংকর চক্রবর্তীই একমাত্র নন, এর আগে ভাস্বর-ঋদ্ধি-শ্রীলেখারা সমালোচনা করেছেন রচনার মন্তব্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের পর হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস (TMC) থেকে দলবদল এবং 'বিদ্রোহী' শিবিরে যোগদান করেন। এখানেই শেষ নয়, দলবদলের পর এক সাক্ষাৎকারে তিনি তৃণমূলকে ‘চোর’ এবং ‘দুর্নীতিতে ভরা’ বলে আক্রমণও করেন। দাবি করেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ব্যবহার করেছেন এবং তিনি নিজের জনপ্রিয়তার জোরেই হুগলি আসনটি জিতেছিলেন। এরপর রচনার বিরুদ্ধে মুখ খোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা।

বাংলা এবং ওডিয়া সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফিল্মি কেরিয়ার শুরু হয় ১৯৯৪ সালে 'মিস কলকাতা' খেতাব জয়ের পর। তাঁর আসল নাম ছিল ঝুমঝুম। পরিচালক সুখেন দাস নাম রেখেছিলেন রচনা। সুখেনেরই পরিচালনায় 'দান প্রতিদান' ছবির মাধ্যমে বাংলা সিনেমায় কাজ করা শুরু। অবশ্য রচনা শুধুমাত্র বাংলা বা ওড়িয়াতেই সীমাবদ্ধ থাকেননি। তিনি একাধিক তামিল, তেলুগু এবং কন্নড় ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। আর হিন্দি সিনেমা 'সূর্যবংশম' (১৯৯৯)-এ অমিতাভ বচ্চনের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল রচনাকে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe