...
...
Next Story

Shankudeb Panda Wedding Venue: গঙ্গাবঙ্গে আলিশান বিয়ে BJP নেতা শঙ্কুদেব পণ্ডার! এই রাজকীয় ভেন্যুতে বিয়ের খরচ কত জানেন?

বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও সাংবাদিক স্বর্ণালির রাজকীয় বিয়ের আসর বসেছিল কলকাতার গঙ্গা বক্ষের বিলাসবহুল হোরিটেজ হোটেলে। সেখানে বিয়ের খরচ শুনলে আঁতকে উঠবেন আপনি।

Published on: Jul 14, 2026, 09:30:42 IST
Advertisement

গঙ্গার বুকে ভাসমান প্রমোদতরী। ইলিশ-চিংড়ির যুগলবন্দি থেকে শুরু করে মোলায়েম কাবাবের সুবাস। আর সেই আলোর রোশনাইয়ে মোড়া মায়াবী সন্ধ্যায় বসলো টলিপাড়া থেকে রাজনীতির চাঁদের হাট। রবিবার গঙ্গাবঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এবং সাংবাদিক স্বর্ণালি।

গঙ্গাবঙ্গে আলিশান বিয়ে BJP নেতা শঙ্কুদেব পণ্ডার! এই ভেন্যুতে বিয়ের খরচ কত জানেন?
গঙ্গাবঙ্গে আলিশান বিয়ে BJP নেতা শঙ্কুদেব পণ্ডার! এই ভেন্যুতে বিয়ের খরচ কত জানেন?

কলকাতার হেরিটেজ ভেন্যু ‘পোলো ফ্লোটেল’-এ আয়োজিত এই বিয়ে ঘিরেই এখন জোর চর্চা রাজনৈতিক এবং বিনোদন মহলে। গঙ্গাবক্ষের এই আলিশান ভেন্যুতে বর-কনের রাজকীয় সাজ থেকে শুরু করে এলাহি ভোজ— সব কিছুতেই ছিল আভিজাত্যের চরম ছোঁয়া। নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু আলোচনার কেন্দ্রে থাকা এই বিয়ের ভেন্যুর খরচ কেমন জানেন?

গঙ্গাবক্ষে এলাহি বিয়ের খরচ কত?

শঙ্কুদেব ও স্বর্ণালির এই ভিভিআইপি বিয়ের পর স্বাভাবিকভাবেই আমজনতার মনে কৌতূহল জেগেছে, গঙ্গার বুকে এমন রাজকীয় আয়োজন করতে পকেট থেকে কত খসাতে হয়? ওয়েডিং পোর্টাল ‘ওয়েডমেগুড’-এর তথ্য অনুযায়ী, কলকাতার এই একমাত্র ভাসমান চার-তারকা হেরিটেজ হোটেলে বিয়ের খরচ সাধারণ মধ্যবিত্তের সাধ্যের বাইরে।

প্লেট প্রতি ভোজের খতিয়ান: বিয়ের মূল আকর্ষণ ছিল এখানকার ইন-হাউস ক্যাটারিং। পোলো ফ্লোটেলের নিরামিষ পদের জন্য প্লেট প্রতি খরচ শুরু হয় কম-বেশি ১,৫০০ টাকা থেকে তবে শঙ্কুদেবের বিয়েতে আমিষ পদের আধিক্যই ছিল বেশি। সে ক্ষেত্রে আমিষ মেন্যুর প্লেট প্রতি মূল্য শুরু হয় ১,৮০০ থেকে ২,০০০ টাকা। বিশেষ ধরনের পদের জন্য এই খরচ আরও চড়তে পারে।

রাত্রিবাসের আয়োজন: দূর-দূরান্ত থেকে আসা অতিথিদের থাকার জন্য এই ভাসমান বোটে রয়েছে ৫৮টি বিলাসবহুল ঘর। যার দৈনিক ভাড়া শুরু হয় ৪,০০০ থেকে ৫,৫০০ টাকার কাছাকাছি।

সাত পাকে বাঁধা

হিসেব কষলে দেখা যাচ্ছে, শঙ্কুদেব-স্বর্ণালির মতো হাই-প্রোফাইল বিয়ের আসরে যেখানে অতিথির সংখ্যা ছিল কয়েকশো, সেখানে সব মিলিয়ে বুকিং ও ভোজের আনুমানিক খরচ ন্যূনতম ১০ থেকে ১৫ লক্ষ টাকা কিংবা তারও বেশি ছাড়িয়ে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক।

রাজনীতি আর সাংবাদিকতার এই মেলবন্ধনের রাতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল স্ট্র্যান্ড রোডের একাংশ। তবে বিয়ের খরচের বিপুল অঙ্কের চেয়েও, গঙ্গাবক্ষে এই মনকাড়া রাজকীয় আবহ আবহ তৈরি করেছিল এক পশলা নস্টালজিয়া।

(বিশেষ দ্রষ্টব্য়: এই খরচসমূহ বিভিন্ন ওয়েডিং পোর্টাল ও ভেন্যু বুকিং ডেটার গড় হিসাবের উপর ভিত্তি করে দেওয়া। নির্দিষ্ট মরশুম, বুকিংয়ের সময় এবং কাস্টমাইজেশনের ওপর ভিত্তি করে চূড়ান্ত খরচের তারতম্য ঘটে থাকে।)

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe