বলিউডে একসময় পরিচিত মুখ ছিলেন অভিনেতা শরদ কাপুর। সুস্মিতা সেনের বিপরীতে ‘দস্তক’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। পরবর্তীতে শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। তবে অভিনয়জীবনের বাইরেও তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার যোগ। এই শহরেই জন্ম ও বেড়ে ওঠা শরদের। এমনকী বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর নাতজামাইও তিনি। ২০০৮ সালে জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা।

কিন্তু সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। শারীরিক অসুস্থতা এবং দীর্ঘদিন কাজ না থাকায় বর্তমানে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শরদ। আর্থিক অনটনও তাঁর জীবনে নতুন করে সমস্যা তৈরি করেছে। এই পরিস্থিতিতেই বাংলার বিতর্কিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব তনয় শাস্ত্রীর সঙ্গে দেখা করলেন অভিনেতা। উল্লেখ্য, ২০২৬ সালের ২৫ জানুয়ারি বনগাঁয় একটি অনুষ্ঠানে গিয়ে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই ঘটনায় গ্রেফতার হয়ে জেলেও যেতে হয়েছিল তাঁকে। পরে অবশ্য জামিনে মুক্তি পান তনয়। জেল থেকে বেরিয়ে মিমিকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শরদ কাপুরের সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ করেছেন তনয় শাস্ত্রী। সেখানেই অভিনেতার হাত দেখে তাঁর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বার্তা দিতে শোনা যায় তাঁকে। তনয়ের বক্তব্য, ২০২৭ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই শরদের জীবনে সুসময় ফিরতে শুরু করবে। এতদিন ধরে যে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হচ্ছে, তা পেরিয়ে ফের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবেন অভিনেতা, এমনটাই দাবি তাঁর।
ভিডিয়োতে শরদের প্রশংসাও করেছেন তনয়। তাঁর কথায়, অভিনেতা অত্যন্ত ভালো মানুষ এবং যথেষ্ট প্রতিভাবান। শরদের অভিনীত একাধিক ছবিও দেখেছেন বলে জানান তিনি। এরপর অভিনেতার হাত ধরে ২০২৭ সালের প্রথম দুই মাসের মধ্যে তাঁর জীবনে ইতিবাচক পরিবর্তন আসার প্রতিশ্রুতি দেন তনয়। নিজের এই বক্তব্যকে কার্যত চ্যালেঞ্জ হিসেবেই তুলে ধরেছেন তিনি।
{{/usCountry}}ভিডিয়োতে শরদের প্রশংসাও করেছেন তনয়। তাঁর কথায়, অভিনেতা অত্যন্ত ভালো মানুষ এবং যথেষ্ট প্রতিভাবান। শরদের অভিনীত একাধিক ছবিও দেখেছেন বলে জানান তিনি। এরপর অভিনেতার হাত ধরে ২০২৭ সালের প্রথম দুই মাসের মধ্যে তাঁর জীবনে ইতিবাচক পরিবর্তন আসার প্রতিশ্রুতি দেন তনয়। নিজের এই বক্তব্যকে কার্যত চ্যালেঞ্জ হিসেবেই তুলে ধরেছেন তিনি।
{{/usCountry}}অন্য দিকে, তনয় শাস্ত্রীর সঙ্গে দেখা করার পর শরদ কাপুরও নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। অভিনেতা জানিয়েছেন, জীবনে এই প্রথমবার কোনও ব্যক্তির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন তিনি। সেই ব্যক্তি তনয় শাস্ত্রী। তাঁকে গুরুজি হিসেবে মেনে নেওয়ার কথাও প্রকাশ্যে জানিয়েছেন শরদ। এমনকী আগামী দিনে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তনয়ের অনুমতি ও আশীর্বাদ নেবেন বলেও জানিয়েছেন অভিনেতা।
উল্লেখ্য, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শরদ কাপুরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। সেখানে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA) এবং ইন্ডাস্ট্রির সহকর্মীদের কাছে কাজের সুযোগ চেয়েছিলেন তিনি। আর্থিক সাহায্য নয়, নিজের যোগ্যতায় আবার কাজ করতে চান বলে স্পষ্ট জানিয়েছিলেন অভিনেতা। তাঁর সেই আবেদন সামনে আসতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন সোনু সুদ। শরদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং চিকিৎসকের ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি সলমন খান-সহ বিনোদন জগতের আরও কয়েকজন তাঁর পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসকদের আশা, আগামী দু'মাসের মধ্যে শরদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। ২০২৭ সালের জানুয়ারি নাগাদ আবার অভিনয়ের কাজে ফিরতে পারবেন বলেও আশাবাদী অভিনেতা।