রাবণ রূপে যশকে দেখে মুগ্ধ দর্শক, জানেন নেপথ্যে কণ্ঠ দিয়েছেন কে?
এই মুহূর্তে বড় পর্দায় চলছে রামায়ণ, যা কয়েকদিনের মধ্যেই ১০০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ছবিতে রাম চরিত্রে রণবীর কাপুর যতটা প্রশংসা কুড়িয়েছেন, তার থেকেও বেশি প্রশংসিত হয়েছেন যশ
এই মুহূর্তে বড় পর্দায় চলছে রামায়ণ, যা কয়েকদিনের মধ্যেই ১০০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ছবিতে রাম চরিত্রে রণবীর কাপুর যতটা প্রশংসা কুড়িয়েছেন, তার থেকেও বেশি প্রশংসিত হয়েছেন যশ। দক্ষিণী অভিনেতাকে রাবণ চরিত্রে দেখে মুগ্ধ দর্শকমহল। কিন্তু অনেকেই জানেন না, পর্দায় যশ অভিনয় করলেও রাবণের নেপথ্যে কন্ঠ দিয়েছেন অন্য এক অভিনেতা।

যিনি রাবণ চরিত্রের নেপথ্য কণ্ঠ দিয়েছেন তিনি হলেন শরদ কেলকর। তবে এই কাজটা যে কতটা কঠিন ছিল সেটা এবার নিজের মুখেই স্বীকার করেছেন অভিনেতা। বৃহস্পতিবার ‘কালী খেতি’- র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা অভিনেতার সুদৃঢ় কন্ঠের জন্য তাকে প্রশংসিত করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শরদ স্বীকার করেন, রাবণ চরিত্রে ডাবিং করার ব্যাপারটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং ছিল।
আরও পড়ুন: সৌরভ বিগ বসের ঘরে, টিভির স্ক্রিনেই ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন বোনের
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, যখন তাঁর ডাবিংয়ের প্রশংসা করা হচ্ছিল, শারদ হেসে ছবিটির যশের একটি সংলাপ নিজের মতো করে বললেন - ‘তিন লোকে থাকবে শুধু একটাই রাজ, কেলকার রাজ।’
তিনি রাবণের ভূমিকায় যশের অভিনয়ের প্রশংসা করে বলেন, ‘আমি যশের প্রশংসা না করে পারছি না। ছবিতে সে যেভাবে অভিনয় করেছে, আমার মনে হয় তা আর কেউ করতে পারত না। সে একজন অসাধারণ অভিনেতা। সে যেভাবে চরিত্রটি করেছে, আমার মনে হয় সে অনবদ্য। আমার মনে হয়, এই কারণেই সে ছবির ভেতরে এত প্রশংসা পাচ্ছে।’
শরদ আরও স্বীকার করেছেন যে, যশ যেভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন, তাতে তাঁর জন্য ডাবিং করা সহজ ছিল না। তিনি আরও বলেন, ‘ডাবিং করতে আমার একটু অসুবিধা হয়েছিল, কারণ ছবিতে ও খুব ভালো অভিনয় করেছিল। কিন্তু ধন্যবাদ, আপনারা সবাই ছবিটি এবং কণ্ঠটি পছন্দ করেছেন।’
আরও পড়ুন: এ এক অন্য ভাইফোঁটা, বিশেষভাবে সক্ষম ভাইদের সঙ্গে সময় কাটালেন কোয়েল
রামায়ণ সম্পর্কে
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। ছবিটি নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস ও ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস যৌথভাবে প্রযোজনা করেছে। বৃহস্পতিবার ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১,০০০ কোটি টাকার সংগ্রহ অতিক্রম করেছে।
E-Paper

