Sharly Modak: সিরিয়ালের গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ শার্লির, সঙ্গ দেবেন কারা?

Sharly Modak: টেলিভিশনের পর্দার ভীষণ সুপরিচিত একটি মুখ শার্লি মোদক। লক্ষ্মী কাকিমা সুপারস্টার, ফুলকি, ভাগ্যলক্ষ্মীসহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। তবে এবার ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে পাড়ি দিতে চলেছেন ওয়েব সিরিজের দুনিয়ায়।

Published on: Jul 2, 2026, 13:44:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sharly Modak: টেলিভিশনের পর্দার ভীষণ সুপরিচিত একটি মুখ শার্লি মোদক। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘ফুলকি’, ‘ভাগ্যলক্ষ্মী’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। তবে এবার ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে পাড়ি দিতে চলেছেন ওয়েব সিরিজের দুনিয়ায়।

সিরিয়ালের গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ শার্লির
সিরিয়ালের গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ শার্লির

খুব শীঘ্রই ক্লিক ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘ভার্জিনপুর’। কমেডি এবং রহস্যের মেলবন্ধনে তৈরি হওয়া এই সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করবেন শার্লি। সিরিজে রাই চরিত্রে অভিনয় করবেন তিনি। শার্লির বিপরীতে অভিনয় করবেন ঋতব্রত মুখোপাধ্যায়, তিনি অভিনয় করবেন জিতু চরিত্রে।

আরও পড়ুন: ‘দাদাগিরি’তে দেবের নতুন যাত্রাপথে সঙ্গী হলেন শুভশ্রী, ঘোষণা সম্প্রচারের সময়

শুভদীপ মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে সত্যম ভট্টাচার্যকেও। অভিনয় করবেন নিশিকান্ত দাস, বিশ্বজিৎ দাস, দেবপ্রসাদ হালদার, শুভজিৎ কর সহ আরও অনেকে। চলতি মাসেই মুক্তি পাবে সিরিজ।

সিরিজের গল্প প্রসঙ্গে

‘ভার্জিনপুর’ নামের একটি শহরকে ঘিরে তৈরি করা হয়েছে এই সিরিজের গল্প। গ্রামের ছেলে জিতু, কলেজে পড়ার স্বপ্ন নিয়ে আসে এই শহরে। কিন্তু সাদামাটা এই ছেলেটির জীবন কিছুদিনের মধ্যেই পাল্টে যায়। রাইয়ের সঙ্গে দেখা, তারপর সম্পর্ক সবকিছুই চলতে থাকে সময় নিয়মে কিন্তু একটি অপহরণ কাণ্ডে ফেঁসে যায় তারা।

এই সিরিজ নিয়ে ভীষণ উত্তেজিত পরিচালক শুভদীপ থেকে শুরু করে অভিনেতা ঋতব্রত-জয়দীপরা। একদম অন্যরকম একটি চরিত্রে অভিনয় করতে পেরে খুশি শার্লিও। ক্লিক এবং এই প্রযোজনা সংস্থার অধীনে এই প্রথম কাজ করলেন শার্লি, যাতে তিনি ভীষণ খুশি।

আরও পড়ুন: 'আমার একেবারেই পছন্দ নয়...', ভক্তদের ছবি তোলা কেন পছন্দ নয় সোহিনীর?

শার্লি প্রসঙ্গে

ব্যক্তিগত জীবনে মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন শার্লি। কিন্তু সেই সম্পর্কের ইতি টেনে গতবছর অভিষেক বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। ‘ফুলকি’ ধারাবাহিকের সেটে তাদের প্রথম আলাপ হয়, এরপর চলতে থাকে প্রেমের পর্ব। সিরিয়ালে একে অপরের বিপরীতে অভিনয় করলেও বাস্তবে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন এই তারকা জুটি।

অবশেষে ২০২৫ সালের ২৯ এপ্রিল চুপিসারে ছিমছাম ভাবে বিয়ে করে নেন তাঁরা। এই মুহূর্তে অভিষেক অভিনয় করছেন ‘আতঙ্ক’ নামের একটি সিরিজে, যেটি হইচই-এর পর্দায় প্রতি বুধবার সম্প্রচারিত হচ্ছে।