...
...
Next Story

বিয়ের পরেই রটে ডিভোর্সের খবর! ‘এমন একজন পুরুষ যার মধ্যে প্রচুর মেল ইগো’, অভিষেকের জন্মদিনের শুভেচ্ছায় লিখলেন শার্লি

বিয়ের বয়স মাত্র বছর দেড়েক। এরই মধ্যে রটেছিল অভিষেক ও শার্লির নাকি ডিভোর্স হচ্ছে। বরের জন্মদিনে কী লিখলেন ফুলকির খলনায়িকা?

Published on: Oct 9, 2026, 11:34:56 IST
Advertisement

২০২৫ সালের ২৯ এপ্রিল বিয়ে করেন অভিষেক বোস ও শার্লি মোদক। বিয়ের পরপরই খবর এসেছিল যে, শার্লি আর অভিষেকের মধ্যে নাকি কিছু সমস্যা দেখা দিয়েছে। এমনকী, দুজনের ডিভোর্স নিয়েও চলেছিল কানাঘুষো। যদিও এসব জল্পনায় কোনোদিনই সেভাবে মন্তব্য করেননি দুই তারকা।

অভিষেকের জন্মদিনে শার্লির শুভেচ্ছাবার্তা।
অভিষেকের জন্মদিনে শার্লির শুভেচ্ছাবার্তা।

শুক্রবার বরের জন্মদিনে আদুরে বার্তা শার্লির। সোশ্য়াল মিডিয়ায় এয়ারপোর্টে তোলা ছবি শেয়ার করে লিখলেন, ‘হাই বর, শুভ জন্মদিন পৃথিবীর সবচেয়ে চমৎকার মানুষটিকে। এমন একজন পুরুষ যার মধ্যে প্রচুর 'মেল ইগো' (male ego) আছে। হ্যাঁ, ঠিকই বলছি। পুরুষসুলভ অহংবোধ। তবে আমার কাছে তুমি এই শব্দটির অর্থই বদলে দিয়েছ। তুমি আমার 'ফিমেল ইগো'-কে প্রাধান্য দিতে ভালোবাসো, নারীদের তাদের প্রত্যাশার চেয়েও বেশি সম্মান করতে ভালোবাসো—আর তোমার সেই 'মেল ইগো'-এর রূপটা আসলে এমনই। আবারও তোমাকে জানাই শুভ জন্মদিন। আমি তোমাকে ভালোবাসি। ঈশ্বর তোমার মঙ্গল করুক। আর আমি সবসময় তোমার পাশে থাকব...’

বড় কোনো জাঁকজমক নয়, বরং একেবারে ছিমছাম ও ঘরোয়াভাবে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সম্পন্ন হয় অভিষেক ও শার্লির। দুজনে একসঙ্গে সেই সময় কাজ করছিলেন ফুলকিতে। অভিষেক সেই ধারাবাহিকের নায়ক, আর শার্লি খলনায়িকা। অভিষেক-শার্লির বিয়েতে 'ফুলকি' ধারাবাহিকের একাধিক কলাকুশলী ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks