...
...
Next Story

'আমার দেখা সবথেকে সুন্দরী নারী', বিবাহবার্ষিকীতে রূপসাকে আদুরে বার্তা সায়নদীপের

২০২৪ সালের ৩ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েছিলেন রূপসা এবং সায়নদীপ। যদিও তার আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে আইনি বিয়ে করেছিলেন তাঁরা। সামাজিক বিয়ের দুই বছর পূর্তিতে তাই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে জড়িয়ে ধরে আদুরে বার্তা দিলেন সায়নদীপ।

Published on: Oct 3, 2026, 14:58:09 IST
Advertisement

২০২৪ সালের ৩ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েছিলেন রূপসা এবং সায়নদীপ। যদিও তার আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে আইনি বিয়ে করেছিলেন তাঁরা। সামাজিক বিয়ের দুই বছর পূর্তিতে তাই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে জড়িয়ে ধরে আদুরে বার্তা দিলেন সায়নদীপ।

বিবাহবার্ষিকীতে রূপসাকে আদুরে বার্তা সায়নদীপের
বিবাহবার্ষিকীতে রূপসাকে আদুরে বার্তা সায়নদীপের

সায়নদীপ যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটি সাদা রঙের গাউন পরে রয়েছেন রূপসা। হাতে সূর্যমুখীর তোড়া। সায়নদীপের হাতে চকলেট কেক। স্ত্রীকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীর স্বামীকে।

ছবিটি পোস্ট করে সায়নদীপ লেখেন, ‘এইসব জমকালো ছবি আর উদযাপনের মধ্যেও আমি তোমাকে এইটুকু জানাতে চাই যে আমার সন্তানের মা হলেও সব থেকে সুন্দরী নারী। আমি তোমাকে ভালোবাসি। জীবনের পথ যত কঠিন হবে আমি জানি তুমি আমার পাশে ঠিক থাকবে কারণ তুমি যেন ডুগ্গুর বাবার মতো দ্বিতীয় আর কাউকে তুমি পাবে না।(মজার ছলে)’

স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি আরও লেখেন, ‘অগ্নিকে উপহার হিসেবে আমায় দেওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ। আমার ছেলের সঙ্গে জুটি বেঁধে আমরা তোমাকে আরো অনেক জ্বালাবো। কিন্তু তোমায় কথা দিচ্ছি যে যখন যেমন পরিস্থিতি হোক না কেন, তোমার পাশে সব সময় আমাকে পাবে। আমাদের বিয়ে দুই বছর পূর্তির শুভেচ্ছা।’

প্রসঙ্গত, এই মুহূর্তে পরিণীতা ধারাবাহিককে অভিনয় করছেন রূপসা। তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks