লিউড তথা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় তারকা শেহনাজ গিল (Shehnaaz Gill) এবং অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়াল (Raghav Juyal)-এর সম্পর্ক নিয়ে বিগত কিছুদিন ধরেই গুঞ্জন তুঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখা যায়, যেখানে তাঁদের মিষ্টি বন্ডিং নজর কেড়েছিল অনুরাগীদের। ভিড়ের হাত থেকে বাঁচাতে রাঘব যেভাবে শেহনাজের হাত ধরে আগলে নিজের গাড়িতে নিয়ে গিয়েছিলেন, তারপর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন নতুন করে ডানা মেলে।

অবশেষে এই বহুচর্চিত ডেটিংয়ের খবর নিয়ে নীরবতা ভেঙে মুখ খুললেন শেহনাজ গিল।
ডেটিংয়ের প্রশ্ন এড়িয়ে গেলেন শেহনাজ
‘পিঙ্কভিলা’-র সাথে কথা বলার সময় শেহনাজকে সরাসরি রাঘব জুয়ালের সাথে তাঁর সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে চাননি অভিনেত্রী। প্রশ্নটি এড়িয়ে গিয়ে তিনি স্রেফ বলেন, ‘দয়া করে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না।’
‘রাঘব ইন্ডাস্ট্রির বাইরের ছেলে, ওকে সাপোর্ট করুন’
ব্যক্তিগত সম্পর্কের জল্পনা এড়িয়ে গেলেও বন্ধু রাঘবের আসন্ন ছবির জন্য সকলের কাছে হাতজোড় করে আবেদন জানিয়েছেন শেহনাজ। রাঘবের লড়াই ও যাত্রাপথের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার বন্ধুর একটা ছবি আসছে— ‘ভাই তেরা স্টার হ্যায়’ (Bhai Tera Star Hai)। দয়া করে আপনারা সবাই ছবিটিকে সাপোর্ট করুন। ও আমার খুব ভালো বন্ধু, এই ছবিটা ওর জন্য সফল হওয়া অত্যন্ত জরুরি। প্রধান অভিনেতা বা হিরো হিসেবে ও এই প্রথমবার বড়পর্দায় আসছে। রাঘব কিন্তু ইন্ডাস্ট্রির বাইরের ছেলে, নিজের যোগ্যতায় ও আজ এই জায়গায় পৌঁছেছে। তাই প্লিজ সবাই সিনেমা হলে গিয়ে ওর ছবিটা দেখুন।’
যেভাবে শুরু হয়েছিল গুঞ্জনের সূত্রপাত
{{/usCountry}}যেভাবে শুরু হয়েছিল গুঞ্জনের সূত্রপাত
{{/usCountry}}রাঘব জুয়াল ও শেহনাজ গিল প্রথমবার সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan)-এ একসাথে কাজ করেছিলেন। সেই ছবির প্রচারের সময় স্বয়ং সলমন খান মজার ছলে মন্তব্য করেছিলেন যে, শুটিং সেটে তিনি এই দুজনের মধ্যে একটা মিষ্টি রসায়ন তৈরি হতে দেখেছেন। যদিও একজন (রাঘব) হয়তো একটু বেশিই আগ্রহী ছিলেন। সালমানের এই মন্তব্যের পরেই দুজনের প্রেম নিয়ে তুমুল চর্চা শুরু হয় নেটপাড়ায়।
তবে পরবর্তীতে রাঘব জুয়াল নিজে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছিলেন যে, সালমান ভাই স্রেফ ইয়ার্কি করেছিলেন। রাঘব বলেছিলেন, ‘শেহনাজ আর আমি একসাথে কাজ করেছি, তাই আমাদের নিয়ে মানুষের কৌতুহল থাকা স্বাভাবিক। কিন্তু আমরা ডেটিং করছি না, আমি পুরোপুরি সিঙ্গেল।’
কবে মুক্তি পাচ্ছে রাঘবের ছবি?
রাঘব জুয়াল অভিনীত ‘ভাই তেরা স্টার হ্যায়’ ছবিটি পরিচালনা করেছেন বিবেক বি আগরওয়াল। এই ছবিতে রাঘব ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় কাপুর এবং নিক্কি ওয়ালিয়াকে। আগামী ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।