...
...
Next Story

‘মা-বাবার পর আমার গুরু’, শিক্ষক দিবসে নন্দিতার পায়ে হাত দিয়ে প্রণাম শিবপ্রসাদের

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রত্যেকের কাছে তাঁরা যৌথ পরিচালক হিসেবেই পরিচিত। কিন্তু সহকর্মী বা যৌথ পরিচালক হলেও নন্দিতা রায়কে নিজের বড় দিদি বা শিক্ষক হিসেবেই দেখেন শিবপ্রসাদ।

Published on: Sep 5, 2026, 20:00:08 IST
Advertisement

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রত্যেকের কাছে তাঁরা যৌথ পরিচালক হিসেবেই পরিচিত। কিন্তু সহকর্মী বা যৌথ পরিচালক হলেও নন্দিতা রায়কে নিজের বড় দিদি বা শিক্ষক হিসেবেই দেখেন শিবপ্রসাদ। বহুবার বহু সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। এবার শিক্ষক দিবস উপলক্ষে নন্দিতা রায়কে গুরুর সম্মানে সম্মানিত করলেন শিবপ্রসাদ।

শিক্ষক দিবসে নন্দিতার পায়ে হাত দিয়ে প্রণাম শিবপ্রসাদের
শিক্ষক দিবসে নন্দিতার পায়ে হাত দিয়ে প্রণাম শিবপ্রসাদের

‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমার শুটিং চলাকালীন বেশকিছু ছবি তুলে রেখেছিলেন শিবপ্রসাদ। সেই ছবি এবার তিনি তুলে ধরলেন শিক্ষক দিবস উপলক্ষে। ছবিতে নন্দিতার পায়ে হাত দিয়ে প্রণামও করতে দেখা যায় পরিচালককে।

আরও পড়ুন: জন্মাষ্টমী দিনেই চুরি হল কমলার বাড়িতে, চোর কি লুকিয়ে রয়েছে বাড়িতেই?

ছবি পোস্ট করে শিবপ্রসাদ লেখেন, ‘আজ শিক্ষক দিবস। নন্দিতা রায় আপনি আমার মা-বাবার পর আমার জীবনের সেই শিক্ষক, যিনি পথ দেখিয়েছেন, শাসন করেছেন আবার ভালোবেসেছেন। আমার লক্ষ্য তৈরি করে দিয়েছেন। আমার প্রণাম নেবেন। শিক্ষক দিবসে আমার জীবনের প্রত্যেক শিক্ষককে জানাই প্রণাম। এমন অনেক মানুষ আছেন যারা আমার সহযোগী, আমার বন্ধু সহকর্মী তাদের প্রত্যেকের কাছে প্রতিনিয়ত আমি শিখছি। তাদেরকেও জানাই প্রণাম ও ভালবাসা।’

আরও পড়ুন: ঝগড়া অশান্তি অতীত, জন্মাষ্টমীতে বিগ বসে হল নাচ, বসল হাসির আসর

‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ যে রোমহর্ষক হয়ে উঠবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রথম পর্বে যে গল্প ছিল অধরা, সেটাই এবার অন্যরকম ভাবে তুলে ধরা হবে সিনেমার মাধ্যমে। তবে টিজারে যেটুকু ডায়লগ তুলে ধরা হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে এই ছবিতে শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেওয়ার গল্প ফুটে উঠবে তা নয়। এই ছবিতে ফুটে উঠবে গোটা সিস্টেমকে প্রশ্ন তোলার গল্প।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks