বহুরূপীর দ্বিতীয় পর্বেও থাকবেন ননী, বাউলের সঙ্গে প্রথম কোথায় দেখা হয় শিবপ্রসাদের?
বহুরূপী সিনেমায় ননী চোরা দাস বাউলের গান ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষ জুড়ে। প্রত্যেকটি মানুষের মুখে মুখে ঘুরছিল ননীর গান। এক লহমায় যেন জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই বাউল শিল্পী। কিন্তু আপনি কি জানেন ননীকে প্রথম কোথায় দেখেছিলেন শিবু? কোথায় প্রথম আলাপ হয়েছিল দুজনের?
‘বহুরূপী’ সিনেমায় ননী চোরা দাস বাউলের গান ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষ জুড়ে। প্রত্যেকটি মানুষের মুখে মুখে ঘুরছিল ননীর গান। এক লহমায় যেন জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই বাউল শিল্পী। কিন্তু আপনি কি জানেন ননীকে প্রথম কোথায় দেখেছিলেন শিবু? কোথায় প্রথম আলাপ হয়েছিল দুজনের?
বহুরূপীর দ্বিতীয় পর্বেও থাকবেন ননী
এই প্রসঙ্গে আগেই বলে রাখা ভালো, আগামী দুর্গাপুজো উপলক্ষে বড় পর্দায় আসতে চলেছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ‘বহুরূপী’ ছবির অসাধারণ সাফল্যের পর এবার এই ছবিটি নিয়েও বেশ আশাবাদী পরিচালক। একদম নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ছবির গল্পকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে হয়েছে ছবির শুটিং, ছবির বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে মালদার গম্ভীরা নাচ।
কিন্তু যে মানুষটাকে ছাড়া বহুরূপী অসম্পূর্ণ সেই ননী চোরা দাস বাউলের গান আবার শুনতে পাওয়া যাবে এই দ্বিতীয় পর্বেও। এই বাউলের সঙ্গে শিবপ্রসাদের প্রথম আলাপ হয়েছিল। শাহরুখ খানের রেড চিলিস অফিসের সামনে। সেখানে ননীর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিলেন পরিচালক।
‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে তাই দ্বিতীয়বার ননীর উপস্থিতি দেখতে পাবেন সকলে। তবে এবার শুধু শিল্পী হিসাবে নয়, এই ছবিতে ননী গান গেয়েছেন, সুর দিয়েছেন, ছড়া কেটেছেন এমনকি অভিনয়ও করেছেন। ননীর সঙ্গে ছবিতে থাকবেন ১০৮ জন বহুরূপী শিল্পী। বাংলার লোকশিল্পকে এইভাবে আরও একবার ছবির পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন শিবপ্রসাদ।
ননী প্রসঙ্গে শিবপ্রসাদ আরও লেখেন, ;বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু ছবিতে, ননীর গাওয়া ফুল ফুটেছে বাগান জুড়ে, হ্যান্ডেলের মা প্যান্ডেল যদি মানুষের মুখে হাসি ফোটাতে পারে তাহলে ননীর গায়ক হওয়ার স্বপ্ন পূরণ হবে। গত বছর ফিল্মফেয়ার পুরস্কার পাওয়া ননী নিজের স্বপ্নকে পূরণ করার সঙ্গে সঙ্গে যদি গোটা বাংলার পরিচয়কে সকলের সামনে তুলে ধরতে পারেন তার থেকে আর ভালো কিছু হতে পারে না।'
Home/Entertainment/বহুরূপীর দ্বিতীয় পর্বেও থাকবেন ননী, বাউলের সঙ্গে প্রথম কোথায় দেখা হয় শিবপ্রসাদের?