৯৬ টি লোকেশনে শুটিং, থাকবেন গম্ভীরা শিল্পীরা, আর কী কী চমক আনছেন ‘বিক্রম’ শিবপ্রসাদ?

Shiboprosad Mukherjee: ২০২৪ সালে ‘বহুরূপী’ যে সফলতা অর্জন করেছিল, তা এক কথায় অতুলনীয়। শুধুমাত্র এই সিনেমার গল্প নয়, এই ছবিতে শিবপ্রসাদ এবং কৌশানির অনবদ্য একটি জুটিও উপহার হিসেবে পেয়েছিলেন দর্শকরা।

Published on: Aug 4, 2026, 17:32:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Shiboprosad Mukherjee: ২০২৪ সালে ‘বহুরূপী’ যে সফলতা অর্জন করেছিল, তা এক কথায় অতুলনীয়। শুধুমাত্র এই সিনেমার গল্প নয়, এই ছবিতে শিবপ্রসাদ এবং কৌশানির অনবদ্য একটি জুটিও উপহার হিসেবে পেয়েছিলেন দর্শকরা। ইতিমধ্যেই ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’ ছবির বেশ কিছু চরিত্রের লুক প্রকাশ্যে এনেছেন পরিচালক শিবপ্রসাদ-নন্দিতা। এবার খোদ বিক্রম সাজে ধরা দিলেন শিবপ্রসাদ।

কী কী চমক আনছেন শিবপ্রসাদ?
কী কী চমক আনছেন শিবপ্রসাদ?

‘বহুরূপী’ সিনেমার মতো এই ছবিতেও বিক্রম প্রামানিকের ভূমিকায় ধরা দিতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ তম বছর পূর্তি উপলক্ষে এটি প্রযোজনা সংস্থার দ্বিতীয় নিবেদন। এই সিনেমায় চরিত্রের পাশাপাশি রয়েছে একাধিক চমক। বারাসাত, টাকি, বর্ধমান,বিষ্ণুপুর, মালদা, হাসনাবাদ সহ ৯৬টি লোকেশনে করা হয়েছে গোটা ছবির শুটিং।

আরও পড়ুন: ফোন থেকে পাঞ্জাবি, জোরকদমে চলছে কেনাকাটা, সায়কের দাদার বিয়ে? জল্পনা তুঙ্গে

তপ্ত গরমে বিষ্ণুপুরে ছবির কলাকুশলীদের কাজ করতে যে কতটা সমস্যা হয়েছিল সে কথা আগেই একটি ভিডিওতে তুলে ধরেছিলেন শিবপ্রসাদ। ছবিতে থাকবে মালদার গম্ভীরা শিল্পীরা। গান, মুখোশ, নাচ সবকিছু দেখতে পাবেন দর্শকরা। ছবিটি অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনের কারণে পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ।

রথ যাত্রায় যিশু সেনগুপ্ত এবং উল্টো রথের আগে সোহিনী সরকারের লুক প্রকাশ্যে নিয়ে এসেছেন শিবপ্রসাদ। এনেছেন কৌশানি মুখোপাধ্যায়ের সেই সুপরিচিত লুক। ‘বহুরূপী’ সিনেমায় আবির এবং ঋতাভরী চক্রবর্তীর জুটি দেখানো হলেও এই ছবিতে থাকবেন যিশু সেনগুপ্ত এবং সোহিনী সরকার।

আরও পড়ুন: ‘ওঁর জীবন নিয়ে আমি কখনও…’, জিয়ার মৃত্যুর এত বছর পর যা বললেন সুরজ

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী দুর্গাপুজোয় বড় পর্দায় আসতে চলেছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। এই ছবিতে আবার বিক্রম প্রামানিক আর ঝিমলির সেই অসামান্য জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। দেশু ৭, একেন বাবুর সঙ্গে এবার পুজোয় প্রতিযোগিতায় নামবে শিবপ্রসাদের ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’।