...
...
Next Story

বাংলা ছবিতে প্রথমবার সারভাইভাল রিভেঞ্জ থ্রিলার! আসছে ‘শিকারী’, ডেবিউ অসমের নায়িকা আইমি গগৈ-এর

প্রতিশোধ, অস্তিত্ব রক্ষার লড়াই আর টানটান অ্যাকশনে বড়পর্দায় আসছে সত্যজিৎ দাস পরিচালিত নতুন বাংলা ছবি ‘শিকারি’। নির্মাতাদের দাবি, এটিই বাংলার প্রথম সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার। এই ছবির হাত ধরেই বাংলা পূর্ণদৈর্ঘ্যের সিনেমায় অভিষেক হতে চলেছে অসমের অভিনেত্রী আইমি গগৈয়ের।

Published on: Nov 18, 2026, 20:30:25 IST
Advertisement

বাংলা সিনেমায় আসতে চলেছে নতুন ধরনের অ্যাকশন থ্রিলার। পরিচালক সত্যজিৎ দাসের হাত ধরে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শিকারি’। নির্মাতাদের দাবি, এটি বাংলার প্রথম সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার। ছবির হাত ধরেই বাংলা পূর্ণদৈর্ঘ্যের সিনেমায় অভিষেক হতে চলেছে অসমের অভিনেত্রী আইমি গগৈয়ের। ২০২৭ সালের প্রেম দিবসে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

আসছে শিকারী।
আসছে শিকারী।

ম্যাড ফ্রেমসের পরিবেশনায় এবং অংশু সা-এর প্রযোজনায় তৈরি এই ছবির কেন্দ্রীয় চরিত্র শুভ্র সেন। পেশায় সাংবাদিক ও ভ্রমণচিত্রগ্রাহক শুভ্রর ভূমিকায় অভিনয় করছেন গৌতম দাস। তাঁর স্ত্রী অনিন্দিতার চরিত্রে রয়েছেন আইমি গগৈ। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্ত ও যুধাজিৎ সরকারকে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় গায়ক মিতাস ভট্টাচার্য, যাঁর এই ছবির মাধ্যমেই সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে।

ছবির গল্পে স্ত্রীকে নিয়ে চন্দ্রপুরের নির্জন সমুদ্রসৈকতে বেড়াতে যায় শুভ্র। সেখানে আচমকাই এক অপরাধচক্রের মুখোমুখি হয় সে। তার ক্যামেরায় ধরা পড়ে যায় অপরাধের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য। এরপর এক মর্মান্তিক ঘটনা বদলে দেয় তার জীবন। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা থেকে জন্ম নেয় প্রতিশোধের আগুন। যে ক্যামেরা একসময় প্রকৃতির সৌন্দর্য বন্দি করত, সেটাই হয়ে ওঠে সত্যের সন্ধান এবং শত্রুকে চিহ্নিত করার অস্ত্র।

পরিচালক সত্যজিৎ দাসের কথায়, ‘শিকারি’ শুধুমাত্র অ্যাকশন বা প্রতিশোধের গল্প নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষার লড়াই। ছবিতে সমুদ্রতট, ঝাউবন ও নির্জন উপকূলকে গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হবে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks