নতুন রহস্যের সন্ধানে আসছে কেষ্ট! ‘শিকারপুর ২’ আনছে নতুন ধামাকা
২০২৩ সালে মুক্তি পেয়েছিল শিকারপুর, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজে গোয়েন্দার চরিত্র ধরা দিয়েছিলেন অঙ্কুশ। অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছিলেন সন্দীপ্তা সেন, দেবাশীষ মন্ডল, কোরক সামন্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল শিকারপুর, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজে গোয়েন্দার চরিত্র ধরা দিয়েছিলেন অঙ্কুশ। অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছিলেন সন্দীপ্তা সেন, দেবাশীষ মন্ডল, কোরক সামন্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়।
নতুন রহস্যের সন্ধানে আসছে কেষ্ট!
এবার ৩ বছর পর আবার শিকারপুরে নতুন রহস্যের সন্ধানে আসতে চলেছে কেষ্ট। ইতিমধ্যেই সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। জি ফাইভ বাংলার তরফ থেকে যে ভিডিওটি প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, নিজেকে নতুন ভাবে তৈরি করছে কেষ্ট। ফেলুদা বা ব্যোমকেশ নয়, বাঙালি আবার প্রেমে পড়বে কেষ্টর।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে জি ফাইভ বাংলার তরফ থেকে লেখা হয়েছে, গোয়েন্দা কেষ্ট ফিরছে, আবার অ্যাকশনে, আবার রহস্যের সন্ধানে। আসছে শিকারপুর ২। বিগত কয়েকদিনে জি ফাইভ বাংলার তরফ থেকে একাধিক নতুন সিরিজ এবং সিনেমার মুক্তির ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, এই বছরের প্রথম দিকে মুক্তি পেয়েছিল অঙ্কুশের' নারী চরিত্র বেজায় জটিল' ছবিটি। যদিও বক্স অফিসে তেমন ভাবে ব্যবসা করতে পারেনি এই ছবিটি। কয়েক মাস আগে ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছে নারী চরিত্র বেজায় জটিল।
অন্যদিকে খুব সম্প্রতি নিজের পোষ্যকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় সে খবর নিজেই দিয়েছেন তিনি। ঐন্দ্রিলাও সেই খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। এই মুহূর্তে অঙ্কুশ মানসিক ভাবে এতটাই বিপর্যস্ত যে জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির প্রিমিয়ারেও তিনি আসতে পারেননি।
Home/Entertainment/নতুন রহস্যের সন্ধানে আসছে কেষ্ট! ‘শিকারপুর ২’ আনছে নতুন ধামাকা