...
...
Next Story

অবশেষে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ, Gen Z কে দেখে অনুপ্রাণিত শিলাজিৎ

প্রায় ১ মাসের যুদ্ধ অবশেষে শেষ হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচারের আশায় পথে নেমেছিলেন বহু ছাত্র-ছাত্রী। দিল্লির জন্তর মন্তরে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে লড়াই চালিয়েছিলেন তারা।

Published on: Jul 25, 2026, 18:31:05 IST
Advertisement

প্রায় ১ মাসের যুদ্ধ অবশেষে শেষ হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচারের আশায় পথে নেমেছিলেন বহু ছাত্র-ছাত্রী। দিল্লির জন্তর মন্তরে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে লড়াই চালিয়েছিলেন তাঁরা। পুলিশের লাঠির বাড়ি থেকে শুরু করে কাঁদানে গ্যাসের মোকাবিলা করেছেন অবলীলায়। অবশেষে আগামী প্রজন্মের চাপের মুখে পড়ে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Gen Z কে দেখে অনুপ্রাণিত শিলাজিৎ
Gen Z কে দেখে অনুপ্রাণিত শিলাজিৎ

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতেই একের পর এক তারকা নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। পদত্যাগের কথা প্রকাশে আসার পরেই জীতু কমল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যুবশক্তির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবার কিছুটা সেই পথেই হাঁটলেন শিলাজিৎ।

আরও পড়ুন: ‘চিরসখা’-র পর আবার ধারাবাহিকে সাবিত্রী চট্টোপাধ্যায়, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিলাজিৎ লেখেন, ‘অনেক অনেক শুভেচ্ছা Gen Z। তোমরা প্রাথমিকভাবে যা চেয়েছো, সেটাই পেয়েছো। ধন্যবাদ আমাদের দেশের দায়িত্ব যাদের হাতে তাদেরকেও, তারা আমাদের পরবর্তী প্রজন্মের কথা শুনেছেন। দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন। শুধুমাত্র পরবর্তী প্রজন্ম কেন, আমরা সাধারন মানুষ সরকারকে সমালোচনা করতে পারি যেন নির্ভয়ে, এটাই তো একমাত্র অধিকার যার জন্য আমরা বলতে পারি এটা আমার দেশ।’

আরও পড়ুন: স্বপ্ন পূরণের আগেই সব শেষ! গঙ্গার জন্ম পরিচয় নিয়ে ষড়যন্ত্র, কী করবে এবার সে?

তবে অনেকেই শিলাজিতের 'সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া'-র এই মন্তব্যে আপত্তি জানিয়েছেন। সেই সেই বক্তব্যের জবাবে কমেন্ট বক্সে শিলাজিৎ লেখেন, ‘অনেকেই আমার দ্রুত শব্দতে আপত্তি জানিয়েছেন তাই কমেন্ট করলাম। ওঁরা সামনাসামনি কথা বলেছেন যবে আর দুপক্ষ একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, শুধু সেইটুকুর হিসেবে আমি বলেছি। তবে যবে থেকে এই আন্দোলন চলছে সেটা হিসেব করলে দ্রুত নয়।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks