হিন্দি ভাষায় বিগ বস একাধিকবার হলেও বাংলায় এই নিয়ে তৃতীয়বার অনুষ্ঠিত হচ্ছে বিগ বস। প্রায় ১০ বছর পর সম্প্রচারিত হওয়া এই অনুষ্ঠানের প্রতি মানুষের একটা আলাদাই উন্মাদনা কাজ করছে। একদিকে যেমন চেনা অচেনা প্রতিযোগিতা এবং অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসামান্য সঞ্চালনা। সব মিলিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিগ বস বাংলা।

তবে এই অনুষ্ঠান নিয়ে মানুষের মনে একটি প্রশ্ন বারবার উদয় হয়েছে এবং সেটি হল সত্যি কি বিগ বস বাংলা স্ক্রিপ্টেড? অনুষ্ঠানে যে ঝগড়া বা ভালোবাসা দেখানো হয় সেটা কি আগে থেকে ঠিক করে দেওয়া হয়? প্রতিযোগীরা কোন কথা বলবে তা কি আগে থেকে নির্ধারণ করা থাকে? এমন প্রশ্ন বারবার উদয় হয়েছে সকলের মনে।
আরও পড়ুন: সোহিনী-আলেকজান্দ্রার সঙ্গে রিইউনিয়ন সায়কের, বিগ বস নিয়ে কী কথা হলো তিনজনের?
বিগ বস বাংলা সত্যি স্ক্রিপ্টেড কিনা এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ। তিনি বিগ বস বাংলার দ্বিতীয় সিজনের প্রতিযোগী। খুব স্বাভাবিকভাবেই তাঁর কাছের মানুষ এই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে সত্যি কি বিগ বস বাংলা স্ক্রিপ্টেড কি না? এবার এই প্রশ্নের উত্তরে খোলামেলা উত্তর দিলেন তিনি।
বিগ বস বাংলা স্ক্রিপ্টেড কিনা জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘এমন একটি অনুষ্ঠান যা কখনো স্ক্রিপ্টেড হতেই পারে না। আপনি চিন্তা করুন না, একটি বাড়ি যেখানে মনোরঞ্জন করার কিছু নেই। সেখানে প্রতিনিয়ত এমন কিছু মানুষের সঙ্গে আপনাকে থাকতে হচ্ছে যাদের আপনি পছন্দ করেন না। দিনের শেষে তাদের সঙ্গেই কথা বলছেন আবার তাদের সঙ্গেই ঘুমোতে হচ্ছে আপনাকে। খুব স্বাভাবিকভাবেই এরপর আপনি যা করছেন সেটা কখনওই স্ক্রিপ্টেড হতে পারে না।’
{{/usCountry}}বিগ বস বাংলা স্ক্রিপ্টেড কিনা জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘এমন একটি অনুষ্ঠান যা কখনো স্ক্রিপ্টেড হতেই পারে না। আপনি চিন্তা করুন না, একটি বাড়ি যেখানে মনোরঞ্জন করার কিছু নেই। সেখানে প্রতিনিয়ত এমন কিছু মানুষের সঙ্গে আপনাকে থাকতে হচ্ছে যাদের আপনি পছন্দ করেন না। দিনের শেষে তাদের সঙ্গেই কথা বলছেন আবার তাদের সঙ্গেই ঘুমোতে হচ্ছে আপনাকে। খুব স্বাভাবিকভাবেই এরপর আপনি যা করছেন সেটা কখনওই স্ক্রিপ্টেড হতে পারে না।’
{{/usCountry}}আরও পড়ুন: 'এখনও রাতে ঘুমোতে পারি না', কোন ভয় তাড়া করে মিমিকে?
তবে নিজে বিগ বস প্রতিযোগী হলেও এই বছর বিগ বস বাংলা দেখার সময় পাচ্ছেন না শিলাজিৎ। কাজের ক্ষেত্রে তিনি এখন এতটাই ব্যস্ত যে মন দিয়ে অনুষ্ঠান দেখার একেবারেই সময় নেই। যদিও মাঝেমধ্যেই ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে ছোট ছোট রিল ভিডিও আসছে যেটা তিনি দেখছেন কিন্তু প্রতিদিন নিয়ম করে অনুষ্ঠান দেখার সময় একদমই নেই তাঁর।