আদৃত রায় এবং নবাগতা অনুষ্কা অভিনীত স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কুমকুম’-এ এবার এন্ট্রি হতে চলেছে এক নতুন ঝড়ের। আদৃত-অনুষ্কার অন-স্ক্রিন রসায়নের মাঝে ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে পা রাখছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjini Chakraborty)। চরিত্রটির নাম ‘নোরা’ (Nora)।

কিছুদিন আগেই ‘চিরসখা’ ধারাবাহিকটি আচমকা শেষ হয়ে যাওয়ায় বর্ষাকে (শিঞ্জিনীর চরিত্রের নাম) বেজায় মিস করছিল দর্শক। ফের একবার নেতিবাচক বা খলনায়িকার চরিত্রে শিঞ্জিনীর এই কামব্যাক নিয়ে নেটপাড়ায় ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এবার শ্যুটিং সেটের গ্ল্যামারাস লুকের ছবি শেয়ার করার পাশাপাশি নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করে এই নতুন সফর নিয়ে বড় আপডেট দিলেন অভিনেত্রী নিজে।
সামাজিক মাধ্যমে শিঞ্জিনীর বিশেষ বার্তা
নিজের সাদা ফর্মাল ব্লেজার লুকে একটি দুর্দান্ত ছবি পোস্ট করে শিঞ্জিনী তাঁর অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন। নিজের পোস্টে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘আজ থেকে ‘কুমকুম’-এ আসছি আমি... নোরা। নতুন চরিত্র... নতুন ভাবে… থ্যাঙ্ক ইউ স্টার জলসা, থ্যাঙ্ক ইউ আকাশ দা, থ্যাঙ্ক ইউ রাখি দি... থ্যাঙ্ক ইউ নন্দিনী দি…সব কিছুর জন্য ভগবানকে ধন্যবাদ’।
আদৃত-অনুষ্কার জীবনে এবার নোরার কাঁটা!
{{/usCountry}}আদৃত-অনুষ্কার জীবনে এবার নোরার কাঁটা!
{{/usCountry}}শিঞ্জিনীর এই ফেসবুক পোস্ট থেকে স্পষ্ট যে, ধারাবাহিকটিতে তাঁর এন্ট্রি স্রেফ সাধারণ কোনও চরিত্র নয়, বরং গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ‘মেজর ক্যারেক্টার’। মডার্ন ও কর্পোরেট লুকে পর্দায় এসে ‘নোরা’ কীভাবে আদৃত এবং কুমকুমের প্রেমের কাঁটা হবেন এবং কী ধরণের চাল চেলে গল্পে নতুন নেতিবাচক মোড় নিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়। জানা যাচ্ছে, গল্পে একটি ফ্যাশন হাউসের নাকউঁচু কর্ণধার হিসাবে দেখা যাবে নোরাকে।
ফ্যানদের কমেন্টের বন্যা
শিঞ্জিনীর এই ফেসবুক পোস্টের নিচে তাঁর সহকর্মী এবং ভক্তরা শুভেচ্ছার বন্যা বয়ে দিয়েছেন। ‘চিরসখা’র আকস্মিক সমাপ্তির পর প্রিয় অভিনেত্রীকে এত দ্রুত এবং এমন একটি গ্ল্যামারাস ও শক্তিশালী খলচরিত্রে ফিরে পেয়ে দর্শকরাও বেশ উৎসাহিত। নেটিজেনদের একাংশ কমেন্টে লিখেছেন, ‘নেগেটিভ রোল হলেও তোমার এই লুকটা জাস্ট ফাটাফাটি! নতুন চরিত্রের জন্য অনেক শুভেচ্ছা।’ অনেকে আবার নেতিবাচক মন্তব্য় করতেও ছাড়েননি। ‘অপয়া’ কটাক্ষ করেন শিঞ্জিনীকে। কারণ পঞ্চমী-চিরসখার মতো মেগায় নেতিবাচক চরিত্রে দাগ কাটলেও সেগুলি চটজলদি শেষ হয়েছে।
আদৃতের কামব্য়াক ঘিরে উন্মাদনা তুঙ্গে
টিআরপি কোনওদিন তাঁকে ভাবায় না। তবে মিঠাইয়ের মতো ব্লকবাস্টার মেগার পর মিত্তির বাড়ির ব্যর্থ ইনিংস আদৃত ভক্তদের কষ্ট দিয়েছে। ফের একবার ‘রাখি ম্যাম’-এর লেখনিতে আদৃতকে দেখতে উদগ্রীব দর্শক।