...
...
Next Story

রূপঙ্করের হাত ধরে হবে স্বপ্ন পূরণ, বড় সুযোগ এল শোভনের কাছে

একসময় তিনি ছিলেন সংগীত প্রশিক্ষক, কিন্তু ভাগ্যের জেরে তাকে হতে হয়েছে সিকিউরিটি গার্ড। শোভন চক্রবর্তীর জীবনের এই গল্প সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। তার থেকেও বেশি ভাইরাল হয়েছে শোভনের গলায় গাওয়ার রবীন্দ্র সংগীত।

Published on: Aug 13, 2026, 21:32:36 IST
Advertisement

একসময় তিনি ছিলেন সংগীত প্রশিক্ষক, কিন্তু ভাগ্যের জেরে তাকে হতে হয়েছে সিকিউরিটি গার্ড। শোভন চক্রবর্তীর জীবনের এই গল্প সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। তার থেকেও বেশি ভাইরাল হয়েছে শোভনের গলায় গাওয়ার রবীন্দ্র সংগীত। কিন্তু যখন সেই সিকিউরিটি গার্ডের চাকরিও হারাতে হয় তাকে, তখন খুব স্বাভাবিকভাবেই জীবনে একটি বড় অনিশ্চয়তার সামনে এসে দাঁড়াতে হয় শোভনকে।

রূপঙ্করের হাত ধরে হবে স্বপ্ন পূরণ
রূপঙ্করের হাত ধরে হবে স্বপ্ন পূরণ

কিন্তু এবার সেই দুঃসময় পেরিয়ে শোভনের জীবনে এলে বড় সুযোগ। জনপ্রিয় সংগীত শিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেলেন তিনি। এই একটি গান হয়তো সারা জীবনের জন্য শোভনের জীবন পাল্টে দিতে পারে। যদিও এমন সুযোগ এর আগেও এসেছিল বাদাম কাকু এবং রানু মন্ডলের মতো অনেকেই গান গেয়ে ভাইরাল হয়েছিলেন কিন্তু শোভনের ব্যাপারটা একেবারেই অন্যরকম।

আরও পড়ুন: আবার ধারাবাহিকের ফিরছেন সঞ্চারী, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

সম্প্রতি ‘বেঙ্গল ওয়েব সলিউশন’ নামের একটি সংস্থার কর্ণধার প্রশান্ত সরকার রূপঙ্কর বাগচীর সঙ্গে যোগাযোগ করেন এবং শোভনের বিষয়ে কথা বলেন। এরপর একটি যৌথ সংগীত অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হয়, যাতে রাজি হয়ে যান রূপঙ্কর।

আরও পড়ুন: বারবার আসছে প্রাণনাশের হুমকি, FIR দায়ের করে কী বললেন ডোনা গঙ্গোপাধ্যায়?

‘শ্রাবণের ধারার মতো’ গানটি গেয়ে যেন মুহূর্তে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন শোভন। পরবর্তীকালে জানা যায় যে একসময় তিনি ছিলেন সংগীত প্রশিক্ষক। ছোট ছোট ছেলেমেয়েদের গান শেখাতেন তিনি। কিন্তু মহামারীর সময় একে একে ছাত্রছাত্রীরা গান ছেড়ে দেওয়ায় আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন শোভন বাবু। সংসার চালানোর জন্য বাধ্য হয়ে সিকিউরিটি গার্ডের চাকরি নেন তিনি। কিন্তু সেই চাকরিও চলে যায় সম্প্রতি। খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এগিয়ে আসেন বেঙ্গল ওয়েব সলিউশনের কর্ণধার প্রশান্ত সরকার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks