প্রায় দুই দশক ধরে বলিউডের তারকাদের হাঁড়ির খবর, প্রেম-বিচ্ছেদ আর মনের গোপন রহস্য বের করে নেওয়ার একটাই ঠিকানা— ‘কফি উইথ করণ’ (Koffee With Karan)। তারকারা ব্ল্যাক কফির কাপে চুমুক দিতে দিতে করণের মারকাটারি প্রশ্নের উত্তর দিতে নাকানিচোবানি খাচ্ছে, কখনও পরিস্থিতি উলটো— এই দৃশ্য দেখতে দেখতেই অভ্যস্থ দর্শকেরা। তবে নবম ও অন্তিম সিজনে এসে এমন এক অবিশ্বাস্য খবর ফাঁস করলেন শোয়ের প্রখ্যাত পরিচালক ও সঞ্চালক করণ জোহর, যা শুনে চোখ ছানাবড়া সিনেপ্রেমীদের!

করণের কাপে কফি নয়, কী থাকে?
শেষ সিজনের প্রথম এপিসোডে করণের অতিথি হিসাবে হাজির হয়েছিলেন ভাইজান। সলমনের সঙ্গে ব়্যাপিড ফায়ার রাউন্ডে প্রতিযোগিতা করলেন খোদ করণ। সেই সেগমেন্ট সঞ্চালনা করেন করিশ্মা কাপুর। করিশ্মার প্রশ্নের জবাব করণ জোহর নিজেই বড় খোলসা করে জানান যে, নাম ‘কফি উইথ করণ’ হলেও তিনি ব্যক্তিগতভাবে একদমই কফি খান না! এতদিন ধরে ক্যামেরার সামনে স্টাইল করে যে ‘কফি কাপ’ তিনি হাতে নিয়ে বসে থাকতেন, তাতে এক ফোঁটাও কফি থাকত না।
গোপন সত্যটি প্রকাশ্যে এনে করণ জানান, কফির বদলে তাঁর ওই সিগনেচার কাপে ভরা থাকত ‘ডায়েট কোলা’ (Diet Cola)! আর পুরো পর্ব জুড়ে তারকাদের সঙ্গে কথা বলতে বলতে নাকি সেই ডায়েট কোলাতেই চুমুক দিতেন করণ।
বছরের পর বছর ধরে যে কফি কাপকে কেন্দ্র করে বলিউডের এত বিতর্ক, এত চর্চা ও বিনোদন— তার পেছনে এমন এক মজাদার সত্য লুকিয়ে ছিল, তা জেনে হেসে খুন নেটপাড়া!
সলমনের সঙ্গে প্রথম পর্বের ধামাকা ও নস্টালজিয়া:
{{/usCountry}}সলমনের সঙ্গে প্রথম পর্বের ধামাকা ও নস্টালজিয়া:
{{/usCountry}}‘কফি উইথ করণ’-এর নবম ও অন্তিম সিজনের সূচনা পর্বেই সলমনের রাজকীয় উপস্থিতি নেটপাড়ায় তুফান তুলেছে। ৬১ বছর বয়সেও পিতৃত্বের স্বাদ পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ভাইজান, একইসঙ্গে খোলসা করেছেন বলিউড নিয়ে তাঁর আনকাট ওপিনিয়নও। সলমন স্পষ্ট জানিয়েছেন, তাঁর জীবন নিয়ে বায়োপিক তৈরি হবে না, বরং তাঁর সব রহস্য তাঁর সঙ্গেই কবরে যাবে।
অন্তিম সিজনের চোখধাঁধানো গেস্ট লিস্ট:
শো-এর এই গ্র্যান্ড ফেয়ারওয়েল বা বিদায়ী সিজনকে স্মরনীয় করে রাখতে বলিপাড়ার এ-লিস্ট তারকাদের বিশাল সমাগম ঘটতে চলেছে কফির কাউচে। রিপোর্ট অনুযায়ী, চূড়ান্ত পর্বে স্বয়ং ‘কিং’ শাহরুখ খান হাজির হবেন, যেখানে তাঁর সাথে দেখা যেতে পারে তাঁর কন্যা সুহানা খান কিংবা পুত্র আরিয়ান খানকে। এ ছাড়াও এই সিজনে অতিথি হিসেবে দেখা যাবে সাইফ আলি খান ও কারিনা কাপুর খান, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর এবং আরও একাধিক তরুণ তুর্কি তারকাদের। বলিউড থেকে শুরু করে দক্ষিণী সিনে দুনিয়ার সুপারস্টারদের এই মেলা ‘কফি উইথ করণ’-এর শেষ অধ্যায়কে এক ঐতিহাসিক বিনোদনের আড্ডা বানিয়ে তুলতে প্রস্তুত!