ষষ্ঠীর দিন অর্থাৎ শুক্রবার মুক্তি পাচ্ছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমা। আর বৃহস্পতিবার ছিল ছবির প্রিমিয়ার। তবে এবার নিজের সিনেমার প্রিমিয়ার মিস করলেন সোহিনী সরকার। সদ্য মা হয়েছেন। সন্তান প্রসবের শারীরিক ধকল তো আছেই, সঙ্গে একরত্তির দেখভালও। তাই আসা হল না প্রিমিয়ারে। তবে সোহিনীর সিনেমার প্রিমিয়ারে দেখা গেল বর শোভন গঙ্গোপাধ্যায় ও শাশুড়িমাকে।

২০ সেপ্টেম্বর মা হন অভিনেত্রী। অর্থাৎ তাঁদের ছেলের বয়স মাত্র ২৫ দিন। ছেলে হওয়ার খবর দিয়ে শোভন ও সোহিনী একটি যৌথ পোস্টে লিখেছিলেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’ মা হওয়ার পর প্রথম জন্মদিনে ছেলের এর ঝলকও বন্ধু, অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। যদিও এখনো ছেলের মুখ দেখাননি তাঁরা।
সাদা-কালো কুর্তা পাঞ্জাবিতে দেখা গেল শোভনকে। ছেলের সঙ্গে রং মিলান্তি করে কালো রঙের শাড়ি পরে এসেছিলেন শোভনের মা-ও। সযত্নে মাকে হাত ধরে প্রিমিয়ারের জায়গায় নিয়ে আসেন।
‘বহুরূপী’র সিক্যুয়াল নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। এমনিতেই নন্দিতা-শিবপ্রসাদ জুটি পরিচালিত ছবগুলি ববারবরই হিট। অপরাধ আর বিবেকের দ্বন্দ্ব এই ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে। সিনেমার বিক্রম প্রামাণিক (শিবপ্রসাদ) বহু বছর পর ডাকাতির কাজ ছেড়ে মুহুরি হয়েছে। এমনকী পালটে গিয়েছে ‘ময়দা মুখো’র বউ ঝিমলিও (কৌশানি)। এখন প্রশ্ন হল, কীভাবে মুহুরি-র কাজ ছেড়ে ফের বহুরূপী ডাকাত হয়ে ওঠে। আর সঙ্গে সিধেসাধা পুলিশ অফিসার অয়ন ব্যানার্জির (যিশু) সঙ্গে বিক্রম প্রামাণিক দ্বন্দ্বও যত জমে উঠবে, এই ছবিও ততই আকর্ষণীয় হয়ে উঠবে দর্শকদের কাছে।
{{/usCountry}}‘বহুরূপী’র সিক্যুয়াল নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। এমনিতেই নন্দিতা-শিবপ্রসাদ জুটি পরিচালিত ছবগুলি ববারবরই হিট। অপরাধ আর বিবেকের দ্বন্দ্ব এই ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে। সিনেমার বিক্রম প্রামাণিক (শিবপ্রসাদ) বহু বছর পর ডাকাতির কাজ ছেড়ে মুহুরি হয়েছে। এমনকী পালটে গিয়েছে ‘ময়দা মুখো’র বউ ঝিমলিও (কৌশানি)। এখন প্রশ্ন হল, কীভাবে মুহুরি-র কাজ ছেড়ে ফের বহুরূপী ডাকাত হয়ে ওঠে। আর সঙ্গে সিধেসাধা পুলিশ অফিসার অয়ন ব্যানার্জির (যিশু) সঙ্গে বিক্রম প্রামাণিক দ্বন্দ্বও যত জমে উঠবে, এই ছবিও ততই আকর্ষণীয় হয়ে উঠবে দর্শকদের কাছে।
{{/usCountry}}ছবিতে অয়ন ব্যানার্জি অর্থাৎ যিশু সেনগুপ্তের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে সোহিনী সরকারকে। সিনেমায় যিশু ও সোহিনীর জুটি বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। অনুপম রায়ের সুরে তাঁদের উপর চিত্রায়িত 'ভুলতে পারবে না' গানটিও হিট। উইন্ডোজের ব্যানারে সোহিনীর এটিই প্রথম কাজ। সঙ্গে যিশুর সঙ্গেও প্রথমবার জুটিতে। এমনকী, অভিনেত্রী জানিয়েছিলেন যে, বহুরূপী ২-র শ্যুট চলাকালীনই প্রথম মা হওয়ার খবর জানতে পেরেছিলেন। আর সেই খবর সেটে প্রথম জেনেছিলেন যিশুই।
অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ২০২৪ সালের ১৫ জুলাই এক ফার্ম হাউজে বিয়ে করেন। আইনি কাগজে সইসাবুদ করে চার হাত এক হয়। এরপর জুন মাসে দেন মা হতে চলার খবর।