‘রাখি বন্ধন’, ‘জীবন সাথী’, ‘মাধবীলতা’, ‘মুকুট’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন শ্রাবণী ভুঁইয়া। তবে বিগত বেশ কিছু বছর ধরে নিজেকে তিনি সরিয়ে রেখেছেন অভিনয় জগত থেকে। এবার সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হল অভিনেত্রীর বিয়ের ছবি।
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া
তবে বিয়ের ছবি অভিনেত্রী নিজে পোস্ট করেননি। বরাবরের মতো বিয়ের খবরও তিনি গোপনেই রেখেছিলেন, তবে অভিনেত্রীর কাছে এক বন্ধুর প্রোফাইল থেকে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই প্রোফাইলেই দেখতে পাওয়া যায়, বিয়ের আগে ছোট করে সংগীতানুষ্ঠানও করেছিলেন অভিনেত্রী।
অনুষ্ঠানে অফ হোয়াইট গাউন পরে হবু বরের সঙ্গে পারফর্ম করতে দেখা যায় শ্রাবণীকে। তবে সোশ্যাল মিডিয়ায় বিয়ের কোনও ছবি পোস্ট না করলেও কিছু মাস আগে প্রি ওয়েডিং লুকের ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবিগুলিতে দেখা যায়, গঙ্গার ধারে হবু স্বামীর সঙ্গে মনোরম পরিবেশে ধরা দিয়েছিলেন তিনি।
জানা গিয়েছে, শ্রাবণীর স্বামী ইন্ডাস্ট্রির কেউ নন। একদম অন্য পেশায় রয়েছেন অভিনেত্রীর স্বামী। তবে অভিনেত্রী বিয়ের করে ছবি পোস্ট না করলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের ছবি দেখে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার অভিনেত্রীকে নতুন করে ছোট পর্দায় দেখার ইচ্ছা প্রকাশও করেছেন।
Home/Entertainment/বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া, স্বামী কি ইন্ডাস্ট্রির কেউ?