‘আশিকি ২’-এর আরোহীকে আজও ভুলতে পারেননি দর্শক। সেই ছবির গানও এখনও সমান জনপ্রিয়। এবার যেন সেই নস্ট্যালজিয়াই ফিরল বেঙ্গালুরুর মঞ্চে। রবিবার শ্রেয়া ঘোষালের কনসার্টে হাজির হয়েছিলেন শ্রদ্ধা কাপুর। আর সেখানেই শ্রেয়ার সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়ে গাইলেন ‘আশিকি ২’-এর জনপ্রিয় গান ‘সুন রহা হ্যায় না তু’। প্রথমে কিছুটা ইতস্তত করলেও অনুরাগীদের উৎসাহে শেষ পর্যন্ত গান ধরেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই দর্শকদের উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।

শ্রেয়ার গানে মঞ্চে নাচলেন শ্রদ্ধা
২২ নভেম্বর বেঙ্গালুরু থেকেই নিজের ‘আনস্টপেবল ইন্ডিয়া ট্যুর’ শুরু করেছেন শ্রেয়া ঘোষাল। এই কনসার্টে একাধিক চমক ছিল দর্শকদের জন্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদশাও। তবে সন্ধ্যার অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন শ্রদ্ধা কাপুরের উপস্থিতি। অভিনেত্রীর আগামী ছবি ‘ইথা’-র গান ‘জি জি রে জি’ পরিবেশন করেন শ্রেয়া। সেই সময় সাদা শাড়ি পরে মঞ্চে উঠে গানের তালে নাচতে দেখা যায় শ্রদ্ধাকে। বেশ উপভোগ করেন গোটা মুহূর্তটি।
‘সুন রহা হ্যায় না তু’ গাইলেন শ্রদ্ধা
এরপর শ্রদ্ধাকে গান গাওয়ার জন্য উৎসাহিত করেন শ্রেয়া। তাঁকে ‘আশিকি ২’-এর বিখ্যাত গান ‘সুন রহা হ্যায় না তু’ গাইতে বলেন গায়িকা। প্রথমে কিছুটা লজ্জা পেলেও দর্শকদের চিৎকার ও উৎসাহে শেষ পর্যন্ত মাইক্রোফোন হাতে তুলে নেন শ্রদ্ধা। তাঁর গলায় সেই গান শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। শ্রেয়ার কাছ থেকেও প্রশংসা পান অভিনেত্রী। গান শেষ হতেই একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। এদিকে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা শ্রদ্ধাকে আবারও ‘আরোহী’ বলে সম্বোধন করতে শুরু করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে মোহিত সুরি পরিচালিত ‘আশিকি ২’ ছবিতে আরোহী কেশব শিরকের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা। ছবিতে তাঁর চরিত্রটি ছিল এক তরুণী গায়িকার, যার স্বপ্ন সংগীতজগতে নিজের পরিচিতি তৈরি করা। এই ছবিই শ্রদ্ধার কেরিয়ারে গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছিল।
{{/usCountry}}উল্লেখ্য, ২০১৩ সালে মোহিত সুরি পরিচালিত ‘আশিকি ২’ ছবিতে আরোহী কেশব শিরকের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা। ছবিতে তাঁর চরিত্রটি ছিল এক তরুণী গায়িকার, যার স্বপ্ন সংগীতজগতে নিজের পরিচিতি তৈরি করা। এই ছবিই শ্রদ্ধার কেরিয়ারে গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছিল।
{{/usCountry}}কলকাতাতেও আসছেন শ্রেয়া
বেঙ্গালুরুর পর শ্রেয়ার এই ট্যুরের পরবর্তী গন্তব্য গুয়াহাটি। ১৯ ডিসেম্বর সেখানে অনুষ্ঠান করবেন তিনি। এরপর কলকাতা, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, জয়পুর, দিল্লি, হায়দরাবাদ, আমদাবাদ, কোচি, পুণে, চেন্নাই ও মুম্বইয়ে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। ২০২৭ সালের ৩ এপ্রিল ইন্দোরে শেষ হবে এই সফর।
৪ ডিসেম্বর মুক্তি ‘ইথা’
অন্যদিকে, শ্রদ্ধাকে আগামী দিনে দেখা যাবে লক্ষ্মণ উতেকরের পরিচালনায় ‘ইথা’ ছবিতে। তামাশা ও লাবণী শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। মুখ্য চরিত্রে রয়েছেন শ্রদ্ধা। এছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুডা, মহম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইস্তিয়াক খান এবং অনন্ত যোশী। ছবিতে নানা পাটেকরেরও একটি গুরুত্বপূর্ণ পর্দা উপস্থিতি রয়েছে। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইথা’। একই দিনে সলমন খান ও চিত্রাঙ্গদা সিং অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হবে ছবিটি।
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।