গায়িকা শ্রেয়া ঘোষাল তাঁর টিমের কাছ থেকে মাতৃ দিবসে একটি মিষ্টি সারপ্রাইজ পেয়েছেন। শ্রেয়া তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর টিম তাঁর জন্য একটি উপহার নিয়ে এসেছে। উপহারটি খোলার পর বাঙালি কন্যে দেখেন, তার ভেতরে রয়েছে তাঁর ছেলে দেবয়ানের সঙ্গে তাঁর বেশ কিছু ছবি, যা তাঁর মাতৃত্বের যাত্রাকে সুন্দরভাবে তুলে ধরেছে। গায়িকা প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘আমার এটা খুব ভালো লেগেছে। সত্যি বলতে, এই ছবিগুলোর মধ্যে দিয়ে ও বড় হয়ে উঠছে। ও ধীরে ধীরে বড় হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যখন ও আমার জীবনে আসে, তখন এরকমই ছোট্ট ছিল (ছবিগুলির একটি দেখিয়ে)। বাচ্চাটাকে যখন বের করে আনা হল এবং ও যখন কেঁদে উঠল, আমি তখনই জ্ঞান হারিয়েছিলাম; সেই শব্দ আর সেই মুহূর্তটা আক্ষরিক অর্থেই আমার জীবন বদলে দিয়েছে। তারপর, ওরা ওকে নিয়ে এসে এখানে রাখল (নিজের মুখের দিকে ইশারা করে)। ওর ছোট্ট ছোট্ট হাত, আর ও কাঁদছিল।’
মা ও সন্তানের মধ্যকার বন্ধনকে ভাষায় প্রকাশ করার চেষ্টা করে শ্রেয়া বলেন, ‘যখন আমি মা হলাম, আমার মায়ের প্রতি আমার এক নতুন শ্রদ্ধা জন্মালো। আমি তাঁকে অনেক ভালোবাসি। কিন্তু তিনি আমার জন্য কেমন অনুভব করেন, তা আমি এখন অনুভব করতে পারি। মা ও সন্তানের মধ্যকার বন্ধন খুবই স্পেশাল। তাই সকল মায়েদের মাতৃদিবসের শুভেচ্ছা। এবং সেই সব শিশুদেরও, যাদের সুন্দর মা আছেন।’
নিজের মা এবং সকল মায়েদের শুভেচ্ছা জানিয়ে শ্রেয়া ক্যাপশনে লিখেছেন, ‘শুভ মাতৃ দিবস! আমি যখন একটি শুটের জন্য তৈরি হচ্ছিলাম, তখন আমার টিমের পক্ষ থেকে এটি একটি সুন্দর সারপ্রাইজ হিসেবে আমার কাছে আসে। যদিও প্রতিদিনই মাতৃ দিবস, কিন্তু আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মায়েদের কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি সেই বাঘিনী যিনি আমাদের এই পৃথিবীতে এনেছেন এবং পৃথিবীর সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আমাদের রক্ষা করবেন; মা ও সন্তানের মধ্যে এমনই এক স্বর্গীয় বন্ধন। মা, আমি তোমাকে অনন্তকাল ধরে ভালোবাসব’।
{{/usCountry}}নিজের মা এবং সকল মায়েদের শুভেচ্ছা জানিয়ে শ্রেয়া ক্যাপশনে লিখেছেন, ‘শুভ মাতৃ দিবস! আমি যখন একটি শুটের জন্য তৈরি হচ্ছিলাম, তখন আমার টিমের পক্ষ থেকে এটি একটি সুন্দর সারপ্রাইজ হিসেবে আমার কাছে আসে। যদিও প্রতিদিনই মাতৃ দিবস, কিন্তু আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মায়েদের কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি সেই বাঘিনী যিনি আমাদের এই পৃথিবীতে এনেছেন এবং পৃথিবীর সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আমাদের রক্ষা করবেন; মা ও সন্তানের মধ্যে এমনই এক স্বর্গীয় বন্ধন। মা, আমি তোমাকে অনন্তকাল ধরে ভালোবাসব’।
{{/usCountry}}