জঙ্গল সাফারি-র সময় অনেকেই পান না বাঘের দেখা। যদিও জঙ্গলপ্রেমীরা সে নিয়ে খুব একটা আফশোস করেন না। কিন্তু বাঘবাবাজি যদি নিজেই এস ধরা দেন সামনে, আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করা যায়, তবে সেই অভিজ্ঞতা বিশেষ হয় বৈকি! এমনই এক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। জানালেন বর শিলাদিত্যর সঙ্গে মহারাষ্ট্রের তাডোবা জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা।

শ্রেয়ার শেয়ার করা ভিডিয়োতে প্রথমেই এক ঝলক দেখা গেল তাঁকে। মুখ বিষ্ময়ে রীতিমতো হাঁ। এরপর ক্যামেরা জঙ্গলের দিকে ঘোরাতেই দেখা যায় গুটি গুটি পায়ে সাফারি জিপের দিকে হেঁটে আসছে রয়েল বেঙ্গল টাইগার।
এই ভিডিয়োর সঙ্গে শ্রেয়া লিখলেন, ‘আমি প্রথমবারের মতো আমাদের এই মহিমান্বিত জাতীয় পশুকে বন্য পরিবেশে তার পূর্ণ মহিমায় দেখার সৌভাগ্য অর্জন করেছি। ‘ছোটা দাদিয়াল’ (Chhota Dadiyal)-কে দেখাটা কেবল ভাগ্যের ব্যাপার ছিল না, বরং ছিল এক জাদুকরী অভিজ্ঞতা! আমাদের গাইড সন্দীপ তার অভিজ্ঞ দৃষ্টিতে তাকে লম্বা ঘাসের আড়ালে ঘুমন্ত অবস্থায় খুঁজে বের করেন; আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম সে কখন বেরিয়ে আসে। এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করার জন্য @shiladitya-কে ধন্যবাদ। তার প্রতিটি চাহনি আমার শরীরে শিহরণ জাগিয়ে তুলছিল।’
তবে শুধু ‘ছোটা দাদিয়াল’-ই নয়, আরও এক বাঘের দর্শন পেয়েছেন তিনি। যার নাম ‘ছোটি মধু’। শ্রেয়া তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘আমরা 'ছোটি মধু' (Chhoti Madhu)-কেও তার তিনটি শাবকের সঙ্গে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। একজন মা হিসেবে আমি তাঁর অনুভূতি খুব ভালো বুঝতে পারছিলাম; সে একটু বিশ্রাম নিতে চাইছিল, কিন্তু একই সঙ্গে ছিল অত্যন্ত সতর্ক।’
এরপর খুব সুন্দর করে শ্রেয়া ফুটিয়ে তুলেছেন মহারাষ্ট্রের এই খ্যাতনামা জঙ্গলে ভ্রমণের অভিজ্ঞতা। লিখেছেন, ‘পার্কের গেটের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ, আর তা যথার্থ কারণেই। এর ফলে আমি পুরো অভিজ্ঞতাটি নিবিড়ভাবে উপভোগ করতে পেরেছি। এই সুন্দর জঙ্গলে, চমৎকার সব উদ্ভিদ ও প্রাণীর মাঝে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র ও বিনম্র বলে মনে হয়েছে। সকালের বাতাস ছিল শীতল, তাতে মিশে ছিল ভেজা মাটির সুবাস— জীবনের সব দুশ্চিন্তা যেন নিমেষেই মিলিয়ে গেল। তাডোবার স্থানীয় বাসিন্দাদের জ্ঞান দেখে আমি মুগ্ধ হয়েছি; তারা শুধু বন্যপ্রাণীই নয়, বরং বিভিন্ন পাখি, কীটপতঙ্গ, গাছপালা ও ঝোপঝাড় সম্পর্কেও দারুণ জানেন। তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকেন এবং নিজেদের জঙ্গলকে গভীর শ্রদ্ধা করেন। এই ভ্রমণ কতটা অসাধারণ ছিল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাডোবা-তে কাটানো এই সময় আমার জীবনে এক দারুণ পরিবর্তন এনে দিয়েছে। আমি আবার ফিরে আসব!’
{{/usCountry}}এরপর খুব সুন্দর করে শ্রেয়া ফুটিয়ে তুলেছেন মহারাষ্ট্রের এই খ্যাতনামা জঙ্গলে ভ্রমণের অভিজ্ঞতা। লিখেছেন, ‘পার্কের গেটের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ, আর তা যথার্থ কারণেই। এর ফলে আমি পুরো অভিজ্ঞতাটি নিবিড়ভাবে উপভোগ করতে পেরেছি। এই সুন্দর জঙ্গলে, চমৎকার সব উদ্ভিদ ও প্রাণীর মাঝে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র ও বিনম্র বলে মনে হয়েছে। সকালের বাতাস ছিল শীতল, তাতে মিশে ছিল ভেজা মাটির সুবাস— জীবনের সব দুশ্চিন্তা যেন নিমেষেই মিলিয়ে গেল। তাডোবার স্থানীয় বাসিন্দাদের জ্ঞান দেখে আমি মুগ্ধ হয়েছি; তারা শুধু বন্যপ্রাণীই নয়, বরং বিভিন্ন পাখি, কীটপতঙ্গ, গাছপালা ও ঝোপঝাড় সম্পর্কেও দারুণ জানেন। তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকেন এবং নিজেদের জঙ্গলকে গভীর শ্রদ্ধা করেন। এই ভ্রমণ কতটা অসাধারণ ছিল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাডোবা-তে কাটানো এই সময় আমার জীবনে এক দারুণ পরিবর্তন এনে দিয়েছে। আমি আবার ফিরে আসব!’
{{/usCountry}}