...
...
Next Story

'অজয় স্যারের আগে আমাকে বাড়ি পাঠানো হত', দৃশ্যম টিমের প্রতি কৃতজ্ঞ ‘মা’ শ্রিয়া

কন্যাসন্তানের দেখভালের জন্য ‘দৃশ্যম ৩’ সেটে অজয় দেবগনের আগেই তাঁকে প্যাক-আপের সুযোগ করে দেওয়া হতো বলে জানান শ্রিয়া সরন।

Published on: Oct 6, 2026, 21:00:05 IST
Advertisement

বক্স অফিসে ইতিমধ্যেই ঝোড়ো গতিতে এগিয়ে চলেছে অজয় দেবগনের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’ (Drishyam 3), বিশ্বজুড়ে যার আয় ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে ৩০০ কোটি টাকার গণ্ডি। ছবিটির এই বিপুল সাফল্যের আবহেই শুটিং সেট ও প্রযোজনা টিমের মানবিক আচরণের প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী শ্রিয়া সরন ।

'অজয় স্যারের আগে আমাকে বাড়ি পাঠানো হত', দৃশ্যম টিমের প্রতি কৃতজ্ঞ ‘মা’ শ্রিয়া
'অজয় স্যারের আগে আমাকে বাড়ি পাঠানো হত', দৃশ্যম টিমের প্রতি কৃতজ্ঞ ‘মা’ শ্রিয়া

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, এক ছোট কন্যাসন্তানের মা হিসেবে শুটিং ফ্লোরে তাঁর প্রয়োজনের কথা মাথায় রেখে ‘দৃশ্যম ৩’ টিম যে সংবেদনশীলতা ও সহযোগিতা দেখিয়েছে, তার জন্য তিনি চিরকৃতজ্ঞ।

‘অজয় স্যারের আগেই আমাকে ছুটি দেওয়া হতো’

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রিয়া বলেন, ‘যখন ‘দৃশ্যম ২’-র শুটিং করি, তখন আমার মেয়ের বয়স ছিল মাত্র ৮ মাস। পার্ট ৩-র সময় ও আরেকটু বড় হয়েছে। কিন্তু টিমের সবাই ভীষণ সহযোগিতাপূর্ণ ছিলেন। শুটিং শেষ হলেই আমাকে আগে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো— এমনকি অনেক সময় অজয় স্যারের প্যাক-আপের আগেই আমাকে ছেড়ে দেওয়া হতো। কারণ ওরা ভাবত, ‘ও একজন নতুন মা।’ সেটটি অত্যন্ত সদয় ও মিষ্টি ছিল, আমি সত্যিই কৃতজ্ঞ।’

মা হওয়ার পর চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বদলে গেছে জানিয়ে অভিনেত্রী আরও যোগ করেন যে, তিনি এমন কাজ করতে চান যা ভবিষ্যতে তাঁর মেয়ে দেখে গর্ববোধ করতে পারে।

বর্তমানে নতুন মা হওয়া অভিনেত্রীদের সেটে কাজের সময় ও অনুকূল পরিবেশ পাওয়া নিয়ে বিনোদন পাড়ায় জোর চর্চা চলছে। ঠিক এই সময়েই নিজের ওয়েব শো ‘শাক’ (Shaque)-এর ট্রেলার লঞ্চে কর্মজীবী মা হওয়া নিয়ে মুখ খোলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)।

তিনি বলেন, ‘মা হয়েছি বলেই কাজ বন্ধ করে দেব— এটা আমি একেবারেই চাই না। একজন সন্তান জন্ম দেওয়ার মতো সুন্দর কাজ করার পর কাজের সুযোগ হারানোটা দুঃখজনক হবে। দর্শকরা মা হওয়া অভিনেত্রীদের বাতিল করছেন না, আর সেই কারণেই পরিচালক ও লেখকরাও নতুন ভাবনার কাজ তৈরি করতে পারছেন।’

নিজের কথা বলার পাশাপাশি আলিয়া ভাট, দীপিকা পাডুকোন এবং নিজের বোন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উদাহরণ টেনে পরিণীতি জানান, তাঁদের প্রজন্মের অভিনেত্রীরা মা হওয়ার পরও আগের মতোই দারুণ মানের কাজ উপহার দিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক একটি দিক।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks