দাদাগিরি-র বিজয়া দশমী স্পেশাল পর্বে দেবের সঙ্গে খেলতে এসেছিলেন টিম জোয়ার ভাঁটা। সেখানের ব্যাকস্টেজ থেকে ভাইরাল হল ভিডিয়ো। যেখানে দেবের সঙ্গে নিশা অর্থাৎ শ্রুতির মায়ের মিষ্টি মুহূর্ত ভাইরাল।

দেবের সঙ্গে মায়ের ফোটো নিচ্ছিলেন শ্রুতি। সামনে সুপারস্টারকে দেখে লজ্জায় লাল অভিনেত্রীর মা। তাঁর হাতে চুমু খান দেব। তবে তাঁর মুখ থেকে ‘মাসিমা’ ডাক একেবারেই পছন্দ হয়নি শ্রুতির মায়ের। বলে ওঠেন, ‘ওরে আমায় মাসিমা ডাকিস না রে বাবু’। দেবের সঙ্গে ছবি তোলার পর তিনি আনন্দে রীতিমতো লাফাতে থাকেন। এমনকী মায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান এই ছবিটা দিয়েই।
দাদাগিরির এই পর্বের বিজেতাও শ্রুতি। দেবের সঙ্গে ট্রফি হাতে ছবি শেয়ার করে লেখেন, ‘'Cheating করে জিতেছি'। 'প্রথম বার দাদাগিরির ট্রফি জিতেছি'। সব শুনেছি সব বুঝেছি, কিন্তু জিতেছি। 'আরও' একটা দাদাগিরির ট্রফি অ্যাড হল আমার আগের দাদাগিরির ট্রফির দলে। থ্যাঙ্ক ইউ ইউনিভার্স।’
দাদাগিরি জিতে বাড়ি ফেরার পর ভাইবোনদের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করতেও দেখা গেল শ্রুতিকে। ২০১৯ সালে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ত্রিনয়নী’-তে 'নয়ন' চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। এই ধারাবাহিক দিয়েই তিনি দর্শকের নজর কাড়েন। ত্রিনয়নীর পর তিনি স্টার জলসার ‘দেশের মাটি’ (নোয়া চরিত্রে) এবং ‘রঙা বউ’ (পাখি চরিত্রে)-তে দেখা গিয়েছিল তাঁকে। আর বর্তমানে কাজ করছেন ‘জোয়ার ভাটা’-তে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘আমার বস’-এও দেখা গিয়েছে শ্রুতিকে।
{{/usCountry}}দাদাগিরি জিতে বাড়ি ফেরার পর ভাইবোনদের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করতেও দেখা গেল শ্রুতিকে। ২০১৯ সালে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ত্রিনয়নী’-তে 'নয়ন' চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। এই ধারাবাহিক দিয়েই তিনি দর্শকের নজর কাড়েন। ত্রিনয়নীর পর তিনি স্টার জলসার ‘দেশের মাটি’ (নোয়া চরিত্রে) এবং ‘রঙা বউ’ (পাখি চরিত্রে)-তে দেখা গিয়েছিল তাঁকে। আর বর্তমানে কাজ করছেন ‘জোয়ার ভাটা’-তে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘আমার বস’-এও দেখা গিয়েছে শ্রুতিকে।
{{/usCountry}}