এ যেন বাংলার ‘গাঙ্গুবাই’, সাদা শাড়ি, চোখে কাজল, শ্রুতির নতুন লুক দেখে মুগ্ধ সকলে

জি বাংলার জোয়ার ভাঁটা ধারাবাহিকের অন্যতম চরিত্র হলো নিশা, যে চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস। ধারাবাহিকে শ্রুতির অসামান্য অভিনয় বারবার মুগ্ধ করেছে সকলকে। নিশা চরিত্রটি নেতিবাচক নয় কিন্তু ধূসর চরিত্র বটে। তবে এই চরিত্রটি হয়তো শ্রুতি ছাড়া অন্য কেউ এত সুন্দর করে তুলে ধরতে পারতেন না।

Updated on: Jul 29, 2026, 16:41:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের অন্যতম চরিত্র হলো নিশা, যে চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস। ধারাবাহিকে শ্রুতির অসামান্য অভিনয় বারবার মুগ্ধ করেছে সকলকে। নিশা চরিত্রটি নেতিবাচক নয় কিন্তু ধূসর চরিত্র বটে। তবে এই চরিত্রটি হয়তো শ্রুতি ছাড়া অন্য কেউ এত সুন্দর করে তুলে ধরতে পারতেন না।

নতুন লুকে ধামাকা নিশার!
নতুন লুকে ধামাকা নিশার!

এবার ধারাবাহিকে এল নতুন মোড়। সমস্ত অপমানের জবাব দিতে এবার একদম অন্য ভূমিকায় নিশা। যে নিশাকে একটা সময় জোর করে জেলের পেছনে যেতে হয়েছিল, সেই আজ জনপ্রতিনিধি হিসেবে ধরা দিতে চলেছে। আইনকে তার সামনে এবার মাথা নিচু করতেই হবে।

আরও পড়ুন: ব্রহ্মানন্দ বেশে কালীঘাটে প্রত্যাবর্তন অরিন্দমের, নতুন প্রমো দেখে মুগ্ধ সকলে

বিয়ের দিন জিৎ বসু যেভাবে ঠকিয়েছিল নিশাকে, সেই অপমানের বদলা নিতে এবার প্রস্তুত নিশা। তবে সুদীর অভিনয়ের পাশাপাশি এবার অভিনেত্রীর লুক যেন মুগ্ধ করেছে সকলকে। সাদা শাড়ি, সাদা ব্লাউজ, কপালে লাল টিপ, চোখে মোটা কাজল সবমিলিয়ে এ যেন আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই’। অবিকল যেন একই রকম দেখতে লাগছে দুজনকে।

ইতিমধ্যেই শ্রুতির এই নতুন লুক ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। পুরনো সেই নিশাকে দেখে যেন আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন সকলে। এতদিন ধারাবাহিকের যে গতি কিছুটা ধীর হয়ে গিয়েছিল সেটা যেন আবার নতুন করে চাঙ্গা হয়ে উঠল।

আরও পড়ুন: কোলে একরত্তি মেয়ে, অন্যজন পৃথিবীর আলো দেখার অপেক্ষায়, মিষ্টি মুহূর্ত ভাগ শ্রীময়ীর

প্রসঙ্গত, প্রায় এক মাস টিআরপি বন্ধ থাকার পর আবার নতুন করে চালু হয়েছে টিআরপি। টিআরপি বন্ধ হওয়ার আগে টানা তিন সপ্তাহ বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। টিআরপি চালু হওয়ার পর নিশার এই অনবদ্য কামব্যাক যেন মনে করিয়ে দিচ্ছে, আবার বেঙ্গল টপার হওয়ার জন্য প্রস্তুত ‘জোয়ার ভাঁটা’।