গ্রামে গঞ্জে, মেলায় অথবা পালায় বহুরূপীদের দেখা যায়। যদিও বর্তমান সমাজের সঙ্গে পাল্লা দিতে না পেরে তাঁরা এখন প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পর্যায়। কিন্তু শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে এই বহুরূপীরা আবার ফিরে এসেছেন সমাজের মূল ধারায়। ‘বহুরূপী’ সিনেমার পর এই বছর দুর্গাপুজোয় ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবিতেও আবার ধরা দিতে চলেছেন বহুরূপীরা।

‘বহুরূপী’ সিনেমায় যেমন শিবপ্রসাদ-কৌশানি ধরা দিয়েছিলেন বহুরূপী সাজে ঠিক তেমনি এবার ওই একই সাজে ধরা দিলেন শ্রুতি দাস। না, তিনি বহুরূপী সিনেমায় অভিনয় করছেন না বরং ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের জন্য এই লুক বেছে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করেছেন অভিনেত্রী।
শ্রুতি যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, গায়ে রংবেরঙের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন শ্রুতি। মুখে নীল রঙ, আঁকিবুকি কাটা, চুলে বেঁধে রাখা লাল রঙের ফুল, বলায় পুঁথির মালা, সব মিলিয়ে শ্রুতিকে যেন হুবহু বহুরূপীদের মতোই দেখতে লাগছে। তবে এই প্রথমবার নয়, ধারাবাহিকের অভিনয় করতে গিয়ে এর আগে একাধিক রূপ ধারণ করতে দেখা দিয়েছে শ্রুতিকে।
{{/usCountry}}শ্রুতি যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, গায়ে রংবেরঙের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন শ্রুতি। মুখে নীল রঙ, আঁকিবুকি কাটা, চুলে বেঁধে রাখা লাল রঙের ফুল, বলায় পুঁথির মালা, সব মিলিয়ে শ্রুতিকে যেন হুবহু বহুরূপীদের মতোই দেখতে লাগছে। তবে এই প্রথমবার নয়, ধারাবাহিকের অভিনয় করতে গিয়ে এর আগে একাধিক রূপ ধারণ করতে দেখা দিয়েছে শ্রুতিকে।
{{/usCountry}}জোয়ার ভাঁটা প্রসঙ্গে
এই মুহূর্তে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের গল্প অনুযায়ী, শ্রুতি অর্থাৎ নিশা তার বোনের সঙ্গে প্ল্যান করে সুদেষ্ণার আসল রূপ সকলের সামনে নিয়ে আসবে। যে সুদেষ্ণার জন্য উজি আর নিশা দুজনেই একটা সময় সকলের চোখে ভুল হয়ে গিয়েছিল, সেই সুদেষ্ণার এবার আসল রূপ বেরিয়ে আসার পালা।