...
...
Next Story

ঘরে আলো-আঁধারির খেলা, শ্রুতি দাসের বেডরুমে উঁকি! অন্দরসজ্জা দেখে চোখ উঠবে কপালে

শ্রুতির তাঁর ফ্ল্যাটের একগুচ্ছ ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। প্রথমটিতে দেখা গেল অভিনেত্রীর একটা মস্তবড় ছবি দেওয়ালে। প্রতিটা কোনাতেই গৃহকর্ত্রীর রুচিবোধের ছাপ স্পষ্ট।

Published on: Jun 17, 2025, 18:55:47 IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Prefer HTon Google
Advertisement

মফসসলের মেয়ে হয়েও, টলিউডে নিজের পায়ের তলার মাটি বেশ পোক্ট করে ফেলেছেন অভিনেত্রী শ্রুতি দাস। এরইমধ্যে কলকাতা শহরে নিজের একটা ছোট্ট আবাস বানিয়েছেন। আর মনের মতো করে তা সাজিয়েছেনও শ্রুতি। যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী।

চোখ ধাঁধানো অন্দরসজ্জার ছবি দিলেন স্বর্ণেন্দু।
চোখ ধাঁধানো অন্দরসজ্জার ছবি দিলেন স্বর্ণেন্দু।

শ্রুতির তাঁর ফ্ল্যাটের একগুচ্ছ ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। প্রথমটিতে দেখা গেল অভিনেত্রীর একটা মস্তবড় ছবি দেওয়ালে। যা ব্যালকনির ঠিক পাশে, দেওয়ালজুড়ে আরও কিছু পোট্রেট। বসার ঘর এটি। ছাদে ফলস সিলিং করানো। সোফা আর পর্দায় সবুজের ছাপ। এক কোনায় দেখা গেল, সবুজের সমাহার। পিস লিলি, বাম্বু প্ল্যান্ট-সহ একগুচ্ছ ইনডোর প্ল্যান্ট রাখা।

একটি দেওয়ালে সাজানো বই, নানা ধরনের শো পিস-কফি মগ। ঘরের প্রতিটা কোণাতেই রুচিবোধের ছাপ স্পষ্ট। ছিমছাম, কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছেন শ্রুতি। অভিনেত্রী এই ছবিগুলির ক্যাপশনে লিখেছিলেন, ‘রবিবার… বাড়ি… শান্তি’। সঙ্গে ইভিল আই ইমোজিও ব্যবহার করেছেন। দেখুন সেই পোস্ট-

রাঙা বউ, দেশের মাটি-র মতো ধারাবাহিকে কাজ করেছেন শ্রুতি। বড় পর্দাতেও তাঁর অভিষেক ঘটেছে, আমার বস ছবি দিয়ে। ফ্ল্যাট কেনার পর শ্রুতি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘ভাড়া বাড়িতে ছিলাম অনেকদিন। পেয়িং গেস্ট হিসাবে থেকেছি। মেসেও ছিলাম অনেক দিন। সেখানে দাঁড়িয়ে মা-বাবাকে একটা বাড়ি তৈরি করে দিতে পারলাম, এই উপলব্ধিটাই আলাদা। সবচেয়ে মজার ব্যাপার হল আমি আর আমার বর (স্বর্ণেন্দু) ওর ফ্ল্যাট কিনেছে দোতলায় আর আমার ফ্ল্যাট এক তলায়।’

অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বারবরের স্বপ্ন ছিল মা-বাবাকে কাছে রাখবেন। আর সেটাই হয়েছে। বিয়ের পর শ্রুতি-স্বর্ণেন্দুর সঙ্গে একই বহুতলে থাকবেন তাঁর মা-বাবাও। তাই বউয়ের কর্তব্য যেমন পালন হবে, তেমনই মেয়েরও।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe