অভিনেত্রী শ্রুতি দাস জন্মদিনের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কাটোয়ায় জন্ম নেওয়া, সাধারণ পরিবারে বেড়ে ওঠা মেয়েটি এখন তাঁর অনুরাগীদের চোখের মণি। তবে বাড়িতে তিনি এখনো বাবা মায়ের আদুরে রাজকন্যা। শুধু তাই নয়, আদর-যত্নে মুড়ে রাখে বর স্বর্ণেন্দুও।

বুধবার সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের একগুচ্ছ ছবি শেয়ার করলেন শ্রুতি। যাতে তাঁকে বাবা-মায়ের পাশে বসে কেক কাটতে দেখা গেল। কাটলেন কেক, খেলেন পায়েস। শ্রুতির মাথায় দেখা গেল হ্যাপি বার্থ ডে লেখা একটি পার্টি হেয়ারব্যান্ড। উপহারে একটি ডল সফট টয়ও পেয়েছেন।
ছবি শেয়ার করে শ্রুতি লিখলেন, ‘একসাথে ৩০ বছর। মা-বাবা আমায় সময়ে অসময়ে খুশি করতেই থাকে। বিশেষত আজকের দিনে সব কাজ সামলে মা বাবার এত সুন্দর আয়োজন। এত ব্যস্ততায় বরের বারোটার আগে বাড়ি ফেরা। আমার কাজের বাইরে জগৎ বলতে তো এটুকুই। তাদের নিয়েই বরাবরের মতো জন্মদিন পালন।’
সঙ্গে নিজের অনুরাগী ও কাছের মানুষদেরও শুভেচ্ছা জানিয়েছেন। লেখেন, ‘সঙ্গে কাছের মানুষ দের ফোন,মেসেজ। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ।’শি
শ্রুতির এই পোস্টে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। মন্তব্য করেছেন নেটিজেনরাও। এক অনুরাগী লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। আরো ভালো ভালো কাজ করো’।
{{/usCountry}}শ্রুতির এই পোস্টে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। মন্তব্য করেছেন নেটিজেনরাও। এক অনুরাগী লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। আরো ভালো ভালো কাজ করো’।
{{/usCountry}}টলিউডে পা রাখার পর গায়ের রং নিয়ে ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল শ্রুতিকে। এখানেই শেষ নয়, পরিচালক স্বর্ণেন্দু-র সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়ানোর কারণেও কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল। এমনকী, শুনতে হয়েছিল কাজ পাওয়ার জন্য বয়সে বড় পরিচালক স্বর্ণেন্দুর সঙ্গে ‘প্রেমের নাটক’ করছেন। যদিও ২০২৩ সালের ৯ জুলাই আইনি বিয়ে করে নিন্দুকদের জল্পনায় ছাই দিয়েছিলেন।
টলিপাড়ায় খবর রয়েছে, খুব জলদি সামাজিক বিয়েটা করবেন শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দার। বিশেষ করে কদিন আগে সমুদ্রতীরে দুজনের ফোটোশ্যুট সেই জল্পনা উসকে দেয়। একটি ছবির উপর লেখাও ছিল, ‘দুটি মন, দুটি পথ, আজ এসে মিলেছে এক সুরে। চোখের ভাষায় লেখা থাকুক, ভালোবাসার হাজার কথা। তোমার হাত ধরে পথ চলার এই তো প্রথম অধ্যায়। বাকি গল্পটা লেখা হবে একসাথে, সারাজীবন ধরে।’ শ্রুতির ব্লাউজের পিঠে এক কনে বউয়ের মুখ, শাড়িতে কনের টোপর দেখে ধারণা খুব জলদি এবার সাতপাক ঘুরে, অগ্নিসাক্ষী রেখে বাঁধা পড়বেন তাঁরা।