...
...
Next Story

সব জল্পনায় জল! মেয়ের হাত ধরে কানে উড়ে গেলেন ঐশ্বর্য, এবারও ফ্রেঞ্চ রিভারায় রাই সুন্দরী দ্য়ুতি

কান চলচ্চিত্র উৎসব আর বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন— এই দুটি নাম যেন একে অপরের পরিপূরক। গত কয়েকদিন ধরে জোর গুঞ্জন ছিল, এবার কান-এর লাল গালিচায় প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে দেখা যাবে কি না। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেয়ে আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে কান-এর উদ্দেশ্যে রওনা দিলেন ঐশ্বর্য।

Published on: May 22, 2026 12:00 PM IST
Advertisement

গত কয়েকদিন ধরে বলিপাড়ার অন্দরে কানাকানি চলছিল, এবার কি তবে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা মিলবে না লোরিয়াল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বর্য রাই বচ্চনের? কিন্তু ‘কান’ আর ঐশ্বর্যর রসায়ন যে এত সহজে ম্লান হওয়ার নয়, তা আরও একবার প্রমাণ করলেন বচ্চন-বধূ। সমস্ত জল্পনা এবং জল্পনাকারীদের মুখে ছাই দিয়ে অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে মুম্বই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে পাড়ি দিলেন অভিনেত্রী। আর প্রতিবারের মতো এবারও তাঁর চিরসঙ্গী হিসেবে পাশে দেখা গেল মেয়ে আরাধ্যা বচ্চনকে।

সব জল্পনায় জল! মেয়ের হাত ধরে কানে উড়ে গেলেন ঐশ্বর্য,ফ্রেঞ্চ রিভারায় রাই সুন্দরী
সব জল্পনায় জল! মেয়ের হাত ধরে কানে উড়ে গেলেন ঐশ্বর্য,ফ্রেঞ্চ রিভারায় রাই সুন্দরী

বিমানবন্দরে ক্যাজুয়াল লুকে রাই-সুন্দরী:

এদিন বিমানবন্দরে ঐশ্বর্যর দেখা মিলল অত্যন্ত সাধারণ অথচ মার্জিত লুকে। কালো রঙের ওভারকোট এবং ক্যাজুয়াল পোশাকে পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিলেন তিনি। মুখে ছিল সেই চেনা মনকাড়া হাসি। অন্যদিকে মেয়ে আরাধ্যাকেও দেখা গেল ক্যাজুয়াল সোয়েটশার্টে। মায়ের হাত শক্ত করে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসল সে-ও। মা-মেয়ের এই এয়ারপোর্ট লুকের ভিডিও সমাজমাধ্যমে আসতেই লাইক আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

কানের রেড কার্পেটে ২৩ বছরের সফর:

২০০২ সালে প্রথমবার পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ ছবির স্ক্রিনিংয়ের জন্য কান-এর রেড কার্পেটে হেঁটেছিলেন ঐশ্বর্য। তারপর থেকে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর কানের মঞ্চে তাঁর উপস্থিতি ফ্যাশন দুনিয়ায় ঝড় তোলে। কখনও পার্পল লিপস্টিক, কখনও সিন্ডারেলা গাউন, আবার কখনও মেটালিক পোশাকে নিজেকে বারবার ভেঙেছেন এবং গড়েছেন ঐশ্বর্য।

চলতি বছরে কান উৎসব শুরু হয়ে গেলেও প্রথম কয়েকদিন ঐশ্বর্যর কোনও দেখা মেলেনি। উপরন্তু বচ্চন পরিবারের অন্দরের কলহ এবং অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জনের মাঝেই রাই-সুন্দরীর কান-এ যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল অনুরাগীদের মনে। অনেকেই ভাবছিলেন ব্যক্তিগত সমস্যার কারণে হয়তো এবার এই আন্তর্জাতিক মঞ্চ এড়িয়ে যাবেন তিনি। কিন্তু সব বাধা সরিয়ে ঐশ্বর্যর এই রাজকীয় প্রত্যাবর্তন ভক্তদের আশ্বস্ত করেছে।

এখন শুধু কয়েক ঘণ্টার অপেক্ষা। ফ্রেঞ্চ রিভিয়েরার নীল জলরাশির পটভূমিতে এবার ঐশ্বর্য রাই বচ্চন কোন পোশাকে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন, সেদিকেই নজর গোটা বিনোদন দুনিয়ার।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe